সুতা আমদানিতে বন্ডেড সুবিধা প্রত্যাহার না করার দাবি জানালেন বিজিএমইএ ও বিকেএমইএ

  |   সোমবার, ১৯ জানুয়ারি ২০২৬   |   প্রিন্ট

সুতা আমদানিতে বন্ডেড সুবিধা প্রত্যাহার না করার দাবি জানালেন বিজিএমইএ ও বিকেএমইএ
Share

তৈরি পোশাক শিল্পের দুই শীর্ষ সংগঠন বাংলাদেশ গার্মেন্টস ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিজিএমইএ) এবং বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিকেএমইএ) বন্ডেড ওয়্যারহাউস সুবিধা প্রত্যাহার না করার জন্য সরকারের কাছে অনতিবিলম্বে সুপারিশ বাতিলের দাবি জানিয়েছে।

সোমবার রাজধানীর সোনারগাঁও হোটেলে এক যৌথ সংবাদ সম্মেলনে সংগঠন দুটি জানিয়েছে, ১০ থেকে ৩০ কাউন্ট সুতা আমদানিতে বন্ডেড সুবিধা প্রত্যাহার করলে রপ্তানিমুখী পোশাক শিল্পের কাঁচামাল ব্যয় উল্লেখযোগ্যভাবে বেড়ে যাবে। এর ফলে রপ্তানি প্রতিযোগিতা এবং বৈদেশিক মুদ্রা আয়ে নেতিবাচক প্রভাব পড়বে।

বিজিএমইএর ভারপ্রাপ্ত সভাপতি সেলিম রহমান লিখিত বক্তব্যে বলেন, “বিশ্ববাজারের মন্দাভাব, ভূ-রাজনৈতিক অস্থিরতা এবং অভ্যন্তরীণ জ্বালানি সংকটের মধ্যে সুতা শুল্ক আরোপ পোশাক শিল্পের জন্য আত্মঘাতী সিদ্ধান্ত। আমরা স্পিনিং মিলগুলোর একমাত্র ক্রেতা হলেও আমাদের মতামতকে পাশ কাটিয়ে একতরফাভাবে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এটি শিল্পের স্বার্থকে সম্পূর্ণভাবে উপেক্ষা করেছে।”

সংগঠন দুটি জানিয়েছে, ২০২৫-২৬ অর্থবছরের জুলাই-ডিসেম্বরে পোশাক রপ্তানি আগের বছরের একই সময়ের তুলনায় ২.৬৩ শতাংশ কমেছে এবং শুধু ডিসেম্বর মাসেই ১৪.২৩ শতাংশ হ্রাস পেয়েছে। শুল্ক আরোপে সুতা মূল্যের বৃদ্ধি হলে ক্রেতারা ক্রয়াদেশ কমাবে, যা প্রচ্ছন্ন রপ্তানিকারকদেরও ক্ষতিগ্রস্ত করবে।

বিজিএমইএ সরকারকে অনুরোধ করেছে, সুতা আমদানিতে শুল্ক আরোপের সিদ্ধান্ত বাতিল করা হোক। বস্ত্র খাতকে সহায়তা দিতে হলে নগদ সহায়তা, বিশেষ প্রণোদনা, গ্যাস ও বিদ্যুৎ সরবরাহ নিশ্চিতকরণ, করপোরেট ট্যাক্সে রেয়াত এবং স্বল্প সুদে ঋণের সহজলভ্যতা নিশ্চিত করার মতো বিকল্প ব্যবস্থা নেওয়া যেতে পারে।

তিনি আরও বলেন, একতরফা পদক্ষেপ বিশ্ব বাণিজ্য সংস্থার সেফগার্ড চুক্তির লঙ্ঘন এবং আন্তর্জাতিক নীতিমালার সঙ্গে সাংঘর্ষিক। এই ধরনের শুল্ক আরোপের আগে স্বচ্ছ ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে স্থানীয় শিল্পে ক্ষতির প্রমাণ থাকা উচিত।

বিজিএমইএ এবং বিকেএমইএ সতর্ক করেছেন, এই সিদ্ধান্ত যদি বাতিল না করা হয়, তাহলে শিল্পের অস্তিত্ব রক্ষার জন্য কঠোর পদক্ষেপ নিতে বাধ্য হবো।

 

প্রতিদিনের অর্থনীতি/আরটি
Facebook Comments Box
Share
advertisement

Posted ৩:৩৭ পিএম | সোমবার, ১৯ জানুয়ারি ২০২৬

প্রতিদিনের অর্থনীতি |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

আর্কাইভ

এক ক্লিকে বিভাগের খবর

সম্পাদক:
এম এ খালেক
Contact

মাকসুম ম্যানশন (৪র্থ তলা), ১২৭, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

০১৮৮৫৩৮৬৩৩০

E-mail: protidinerarthonity@gmail.com