একদিন কমার পর আবার ঊর্ধ্বমুখী সোনার দাম

  |   শনিবার, ০৭ ফেব্রুয়ারি ২০২৬   |   প্রিন্ট

একদিন কমার পর আবার ঊর্ধ্বমুখী সোনার দাম
Share

একদিন দাম কমার রেশ কাটতে না কাটতেই আবারও সোনার দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। স্থানীয় বাজারে তেজাবী সোনার দাম বাড়ায় শনিবার নতুন করে সোনার মূল্য সমন্বয়ের সিদ্ধান্ত নেওয়া হয়।

বাজুসের স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটির বৈঠকে ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম ৭ হাজার ৬৪০ টাকা বাড়িয়ে ২ লাখ ৬২ হাজার ৯০ টাকা নির্ধারণ করা হয়েছে। শনিবার (৭ ফেব্রুয়ারি) সকাল ১০টা থেকে এই নতুন দর কার্যকর হয়েছে।

কমিটির চেয়ারম্যান ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় বাজারে পাকা সোনার দাম বৃদ্ধির প্রভাবেই এই মূল্য সমন্বয় করা হয়েছে।

এর ঠিক আগের দিন শুক্রবার সকাল ১০টা ৩০ মিনিট থেকে ভালো মানের সোনার দাম একই অঙ্কে কমানো হয়েছিল। মাত্র ২৪ ঘণ্টার ব্যবধানে সেই দাম আবারও বাড়ানো হলো।

নতুন দামে ২২ ক্যারেটের পাশাপাশি ২১ ক্যারেটের এক ভরি সোনার দাম ৭ হাজার ২৯০ টাকা বাড়িয়ে ২ লাখ ৫০ হাজার ১৯৩ টাকা নির্ধারণ করা হয়েছে। এছাড়া ১৮ ক্যারেটের এক ভরি সোনার দাম ৬ হাজার ২৪১ টাকা বাড়িয়ে ২ লাখ ১৪ হাজার ৪৪৩ টাকা এবং সনাতন পদ্ধতির এক ভরি সোনার দাম ৫ হাজার ৭৪ টাকা বাড়িয়ে ১ লাখ ৭৫ হাজার ৪৮৫ টাকা করা হয়েছে।

উল্লেখ্য, শুক্রবার সকাল ১০টা থেকে ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম কমিয়ে ২ লাখ ৫৪ হাজার ৪৫০ টাকা নির্ধারণ করা হয়েছিল। একই সময়ে ২১ ক্যারেটের দাম ছিল ২ লাখ ৪২ হাজার ৯০৩ টাকা, ১৮ ক্যারেটের দাম ২ লাখ ৮ হাজার ২০২ টাকা এবং সনাতন পদ্ধতির সোনার দাম ছিল ১ লাখ ৭০ হাজার ৪১১ টাকা। শনিবার সকাল ৯টা ৫৯ মিনিট পর্যন্ত এসব দরে সোনা বিক্রি হয়।

এদিকে সোনার দাম বাড়লেও রুপার দামে কোনো পরিবর্তন আসেনি। বর্তমানে ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম ৬ হাজার ৩৫৭ টাকা নির্ধারণ করা হয়েছে। এছাড়া ২১ ক্যারেটের এক ভরি রুপা ৬ হাজার ৬৫ টাকা, ১৮ ক্যারেটের এক ভরি রুপা ৫ হাজার ১৯০ টাকা এবং সনাতন পদ্ধতির এক ভরি রুপার দাম ৩ হাজার ৯০৭ টাকা নির্ধারিত রয়েছে।

 

প্রতিদিনের অর্থনীতি/এসআর
Facebook Comments Box
Share
advertisement

Posted ১১:২৭ এএম | শনিবার, ০৭ ফেব্রুয়ারি ২০২৬

প্রতিদিনের অর্থনীতি |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

আর্কাইভ

এক ক্লিকে বিভাগের খবর

সম্পাদক:
এম এ খালেক
Contact

মাকসুম ম্যানশন (৪র্থ তলা), ১২৭, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

০১৮৮৫৩৮৬৩৩০

E-mail: protidinerarthonity@gmail.com