আরও ১৪ জেলা পরিষদে প্রশাসক নিয়োগ

প্রতিদিনের অর্থনীতি   |   মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬   |   প্রিন্ট

আরও ১৪ জেলা পরিষদে প্রশাসক নিয়োগ
Share

স্থানীয় প্রশাসন ব্যবস্থাকে আরও কার্যকর ও গতিশীল করতে দেশের ১৪টি জেলা পরিষদে নতুন প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার। জনস্বার্থে জারি করা এ সিদ্ধান্ত অবিলম্বে কার্যকর হয়েছে বলে জানিয়েছে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়।

মঙ্গলবার (৩১ মার্চ) মন্ত্রণালয়ের উপসচিব খোন্দকার ফরহাদ আহমদ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়েছে, জেলা পরিষদ (সংশোধন) অধ্যাদেশ, ২০২৪ অনুযায়ী জেলা পরিষদ আইন, ২০০০-এ সংযোজিত বিধান অনুসারে সংশ্লিষ্ট ব্যক্তিদের পূর্ণকালীন প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে, যা পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বহাল থাকবে।

নিয়োগপ্রাপ্তদের মধ্যে রয়েছেন—মোঃ মিজানুর রহমান চৌধুরী (নীলফামারী), এ কে এম মমিনুল হক (লালমনিরহাট), মোহাম্মাদ জহুরুল ইসলাম (পাবনা), মোঃ মোস্তাফিজুর রহমান আলেক (নড়াইল), মোঃ নজরুল ইসলাম মোল্লা (বরগুনা), মোঃ সিরাজুল হক (জামালপুর), মোঃ ইয়াছিন ফেরদৌস মোরাদ (ঢাকা), চৌধুরী ইশরাক আহমদ সিদ্দিকী (গাজীপুর), জামিলুর রশিদ খান (মানিকগঞ্জ), তোফাজ্জল হোসেন (নরসিংদী), মোঃ আফজাল হোসেন খান পলাশ (ফরিদপুর), আহমেদ আলী (হবিগঞ্জ), এ কে এম সলিম উল্যা সেলিম (চাঁদপুর) এবং অধ্যাপক এম এ খালেক (ফেনী)।

মন্ত্রণালয় জানায়, যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে এই নিয়োগ দেওয়া হয়েছে, যাতে জেলা পরিষদগুলোর কার্যক্রমে গতি আসে এবং স্থানীয় পর্যায়ে উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন আরও সুসংগঠিত হয়।

 

প্রতিদিনের অর্থনীতি/জেবি
Facebook Comments Box
Share
advertisement

Posted ৩:৩০ পিএম | মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬

প্রতিদিনের অর্থনীতি |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

এক ক্লিকে বিভাগের খবর

সম্পাদক:
এম এ খালেক
Contact

মাকসুম ম্যানশন (৪র্থ তলা), ১২৭, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

০১৮৮৫৩৮৬৩৩০

E-mail: protidinerarthonity@gmail.com