নিজস্ব প্রতিবেদক | মঙ্গলবার, ০২ জুন ২০২৬ | প্রিন্ট
ভোক্তাপর্যায়ে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপি গ্যাস) ও অটোগ্যাসের দাম কমিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। নতুন ঘোষণায় ১২ কেজির এলপি গ্যাস সিলিন্ডারের দাম ৫৫ টাকা কমিয়ে ১ হাজার ৮৮৫ টাকা নির্ধারণ করা হয়েছে, যা আগে ছিল ১ হাজার ৯৪০ টাকা।
মঙ্গলবার (২ জুন) বিইআরসির এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। একই সঙ্গে প্রতি লিটার অটোগ্যাসের দামও কমিয়ে ৮৬ টাকা ৯৩ পয়সা নির্ধারণ করা হয়েছে। আগে এর দাম ছিল ৮৯ টাকা ৫০ পয়সা।
এর আগে চলতি বছরের এপ্রিল মাসে টানা দুই দফায় এলপি গ্যাসের দাম উল্লেখযোগ্যভাবে বাড়ানো হয়। ২ এপ্রিল প্রথম দফায় ১২ কেজির সিলিন্ডারে ৩৮৭ টাকা এবং ১৯ এপ্রিল আরও ২১২ টাকা বাড়ানো হয়েছিল। ফলে এক মাসের ব্যবধানে মোট ৫৯৯ টাকা পর্যন্ত মূল্য বৃদ্ধি পায়।
Posted ৪:২৩ পিএম | মঙ্গলবার, ০২ জুন ২০২৬
প্রতিদিনের অর্থনীতি | Protidiner Arthonity