প্রতিদিনের অর্থনীতি ডেস্ক | বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬ | প্রিন্ট
সরকার দেশের একমাত্র রাষ্ট্রায়ত্ত সাধারণ বীমা প্রতিষ্ঠান সাধারণ বীমা কর্পোরেশনের (এসবিসি) পরিচালনা বোর্ডের চেয়ারম্যান হিসেবে এম নাসিম আলীকে নিয়োগ দিয়েছে। যোগদানের তারিখ থেকে আগামী তিন বছরের জন্য তিনি এ দায়িত্ব পালন করবেন।
বৃহস্পতিবার (১৭ জুলাই) অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ থেকে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
প্রজ্ঞাপন অনুযায়ী, বীমা কর্পোরেশন আইন, ২০১৯-এর ধারা ৯(১)(ক) অনুযায়ী এম নাসিম আলীকে সাধারণ বীমা কর্পোরেশনের পরিচালনা বোর্ডের চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। রাষ্ট্রপতির আদেশক্রমে জারি করা প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের উপসচিব মোহাম্মদ আবরাউল হাছান মজুমদার।
সাধারণ বীমা কর্পোরেশন দেশের সাধারণ বীমা ও পুনর্বীমা খাতের অন্যতম গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় প্রতিষ্ঠান। সরকারি সম্পদের বীমা, পুনর্বীমা কার্যক্রম পরিচালনা এবং সাধারণ বীমা শিল্পের বিকাশে প্রতিষ্ঠানটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।
Posted ৪:০৯ পিএম | বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬
প্রতিদিনের অর্থনীতি | Protidiner Arthonity