নিজস্ব প্রতিবেদক | বুধবার, ২৯ এপ্রিল ২০২৬ | প্রিন্ট
দেশের বাজারে আবারও বেড়েছে ভোজ্যতেলের দাম। বোতলজাত সয়াবিন তেলের লিটারপ্রতি মূল্য ৪ টাকা বাড়িয়ে নতুন করে ১৯৯ টাকা নির্ধারণ করা হয়েছে, যা আগে ছিল ১৯৫ টাকা। একই সঙ্গে খোলা তেলের দামও লিটারপ্রতি ৪ টাকা বাড়িয়ে ১৭৯ টাকা করা হয়েছে, যা আগে ছিল ১৭৫ টাকা।
বুধবার (২৯ এপ্রিল) বাণিজ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।
মন্ত্রী বলেন, আন্তর্জাতিক বাজারে কাঁচামালের মূল্যবৃদ্ধির প্রভাবেই স্থানীয় বাজারে এ সমন্বয় করা হয়েছে। বৈশ্বিক পরিস্থিতির কারণে ভোজ্যতেলের উৎপাদন ও আমদানি খরচ বেড়েছে, যা সরাসরি বাজারদরে প্রতিফলিত হচ্ছে।
তিনি আরও জানান, নতুন দামের ফলে বাজারে সরবরাহ পরিস্থিতি স্বাভাবিক থাকবে বলে আশা করছে সরকার। একই সঙ্গে ভোক্তাদের কাছে বিষয়টি বৈশ্বিক প্রেক্ষাপটে বিবেচনার আহ্বান জানান তিনি।
Posted ৬:১৯ পিএম | বুধবার, ২৯ এপ্রিল ২০২৬
প্রতিদিনের অর্থনীতি | Protidiner Arthonity