১১ জুন বাজেট পেশ, ১৬ জুন থেকে সংসদে আলোচনা শুরু

নিজস্ব প্রতিবেদক   |   রবিবার, ০৭ জুন ২০২৬   |   প্রিন্ট

১১ জুন বাজেট পেশ, ১৬ জুন থেকে সংসদে আলোচনা শুরু
Share

আগামী ২০২৬-২৭ অর্থবছরের জাতীয় বাজেট ১১ জুন জাতীয় সংসদে উপস্থাপন করা হবে। এরপর ১৫ জুন সম্পূরক বাজেট পাস এবং ১৬ জুন থেকে বাজেটের ওপর বিস্তারিত আলোচনা শুরু হবে। নির্ধারিত সময়ের মধ্যেই ৩০ জুনের আগে বাজেট পাসের প্রস্তুতি নেওয়া হয়েছে।

শনিবার (৬ জুন) সন্ধ্যায় সংসদীয় দলের সভা শেষে সাংবাদিকদের এ তথ্য জানান চিফ হুইপ নুরুল ইসলাম মনি।

তিনি বলেন, ১৬ জুন থেকে সংসদের অধিবেশন সকাল ও বিকেল—উভয় সময়েই অনুষ্ঠিত হতে পারে। সংবিধান অনুযায়ী ৩০ জুনের মধ্যেই বাজেট পাস করতে হবে। এরপর রাষ্ট্রপতির অনুমোদনের জন্য পাঠানো হবে এবং নতুন অর্থবছর শুরুর আগেই বাজেটের গেজেট প্রকাশ সম্পন্ন করা হবে।

নুরুল ইসলাম মনি বলেন, প্রায় ৩০ লাখ কোটি টাকার ঘাটতি নিয়ে বর্তমান সরকার দায়িত্ব গ্রহণ করলেও আর্থিক ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও দুর্নীতি নিয়ন্ত্রণের কারণে অর্থনীতিতে স্থিতিশীলতা বজায় রয়েছে। সভায় চুরি-দুর্নীতি প্রতিরোধ এবং প্রশাসনিক জটিলতা কমিয়ে জনগণের সেবা সহজ করার বিষয়েও আলোচনা হয়েছে।

তিনি জানান, সংসদীয় দলের বৈঠকে বিভিন্ন মন্ত্রণালয়ের কাজের অগ্রগতি এবং গত ১২০ দিনের কার্যক্রম তুলে ধরা হয়েছে। এ সময় প্রধানমন্ত্রী যুগোপযোগী ও কর্মমুখী শিক্ষা ব্যবস্থা চালুর ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি শিক্ষার্থীদের পুষ্টি নিশ্চিত করতে শিক্ষাপ্রতিষ্ঠানে মিড-ডে মিল চালুর নির্দেশনাও দিয়েছেন।

চিফ হুইপ বলেন, গণমানুষের কল্যাণ ও জীবনমান উন্নয়নই সরকারের প্রধান লক্ষ্য। জনগণকে আরও স্বাবলম্বী করতে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। একই সঙ্গে জ্বালানি তেল আমদানিতে বিপুল পরিমাণ ভর্তুকি দিতে হচ্ছে বলেও তিনি উল্লেখ করেন।

তিনি আরও বলেন, দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে সরকার কাজ করছে। চাঁদাবাজি, মাদক, জুয়াসহ সব ধরনের অপরাধের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়া হয়েছে। এসব কর্মকাণ্ডে জড়িতদের বিরুদ্ধে দলীয় পরিচয় বিবেচনা না করেই ব্যবস্থা নেওয়া হবে।

এ সময় তিনি জানান, নির্বাচনী এলাকায় সরকারের উন্নয়ন কর্মকাণ্ড যথাযথভাবে বাস্তবায়ন হচ্ছে কি না, সে বিষয়ে জনপ্রতিনিধিদের আরও সতর্ক ও দায়িত্বশীল হওয়ার নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী।

 

/জে‌বি
Facebook Comments Box
Share
advertisement

Posted ৭:৪০ এএম | রবিবার, ০৭ জুন ২০২৬

প্রতিদিনের অর্থনীতি |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

এক ক্লিকে বিভাগের খবর

সম্পাদক:
এম এ খালেক
Contact

মাকসুম ম্যানশন (৪র্থ তলা), ১২৭, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

০১৮৮৫৩৮৬৩৩০

E-mail: protidinerarthonity@gmail.com