শিরোনাম >>
শিরোনাম >>

তরুণদের বীমা সচেতনতায় ব্র্যাক বিশ্ববিদ্যালয় ও গার্ডিয়ান লাইফের বিশেষ সেমিনার

  |   সোমবার, ০৩ নভেম্বর ২০২৫   |   প্রিন্ট

তরুণদের বীমা সচেতনতায় ব্র্যাক বিশ্ববিদ্যালয় ও গার্ডিয়ান লাইফের বিশেষ সেমিনার
Share

তরুণ প্রজন্মের মধ্যে বীমা সম্পর্কে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে বাংলাদেশ সরকারের উদ্যোগে চলমান ‘গ্রাহক সেবা পক্ষ ২০২৫’-এর অংশ হিসেবে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছে বিশেষ সেমিনার ‘তরুণদের জন্য প্রচলিত বীমা পরিকল্প’। বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (আইডিআরএ) সহযোগিতায় গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড ও ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের যৌথ উদ্যোগে এই আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (আইডিআরএ) চেয়ারম্যান ড. এম আসলাম আলম। এছাড়াও উপস্থিত ছিলেন মো. আপেল মাহমুদ, এসিআইআই (ইউকে), সদস্য (লাইফ), আইডিআরএ; গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের মুখ্য নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) শেখ রকিবুল করিম, এফসিএ এবং ব্র্যাক বিজনেস স্কুলের ডিন অধ্যাপক মোহাম্মদ মুজিবুল হক, পিএইচডি।

প্রধান অতিথির বক্তব্যে ড. এম আসলাম আলম তরুণদের বীমা শিল্পে আগ্রহী হওয়ার আহ্বান জানান। তিনি বলেন, বাংলাদেশের বীমা খাত দ্রুত বিকাশমান। তরুণ প্রজন্ম এই খাতে যুক্ত হলে তারা উদ্যোক্তা, পেশাজীবী ও সচেতন নাগরিক হিসেবে সমাজে বীমার ইতিবাচক প্রভাব বিস্তার করতে পারবে।

আইডিআরএ’র সদস্য আপেল মাহমুদ বলেন, বীমা কেবল একটি আর্থিক পণ্য নয়, এটি জীবনের ঝুঁকি হ্রাস ও আর্থিক স্থিতিশীলতার অন্যতম মাধ্যম। তরুণদের এই বিষয়ে সচেতন করা মানে ভবিষ্যতের জন্য আরও প্রস্তুত একটি সমাজ তৈরি করা।

গার্ডিয়ান লাইফের মুখ্য নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) শেখ রকিবুল করিম বলেন, জীবনের অনিশ্চয়তার মাঝে বীমা হলো এক দৃঢ় আর্থিক সহায়। এটি শুধু সুরক্ষা নয়, ভবিষ্যতের নিশ্চয়তাও দেয়। তরুণরা এখন থেকেই যদি বীমার গুরুত্ব বোঝে, তাহলে তারা নিজেদের পাশাপাশি দেশের অর্থনীতিকেও আরও স্থিতিশীল করতে পারবে

ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন অধ্যাপক মোহাম্মদ মুজিবুল হক বলেন, যদি শিক্ষার্থীরা এখন থেকেই আর্থিক পরিকল্পনা ও সচেতনতার বিষয়ে মনোযোগী হয়, তাহলে তারা ভবিষ্যতে আরও দায়িত্বশীল, প্রস্তুত এবং অর্থনৈতিকভাবে স্বাধীন প্রজন্ম হিসেবে গড়ে উঠবে।

সেমিনারে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা বিভিন্ন বীমা পলিসির সুবিধা, কোম্পানির কার্যক্রম ও নীতিমালা সম্পর্কে প্রত্যক্ষ ধারণা লাভ করে। এছাড়া ইন্টার‌্যাকটিভ আলোচনার মাধ্যমে তারা বীমা খাতের বাস্তব প্রয়োগ ও ভবিষ্যৎ সম্ভাবনা সম্পর্কে গভীর জ্ঞান অর্জন করে।

এই উদ্যোগের মাধ্যমে আইডিআরএ, গার্ডিয়ান লাইফ ও ব্র্যাক বিশ্ববিদ্যালয় আশা করছে, তরুণ প্রজন্মের মধ্যে বীমা বিষয়ে সচেতনতা ও আগ্রহ বৃদ্ধি পাবে, যা দেশের আর্থিক অন্তর্ভুক্তি ও বীমা শিল্পের টেকসই উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।-বিজ্ঞপ্তি

Facebook Comments Box
Share
advertisement

Posted ১১:৫৭ এএম | সোমবার, ০৩ নভেম্বর ২০২৫

প্রতিদিনের অর্থনীতি |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

এক ক্লিকে বিভাগের খবর

সম্পাদক:
এম এ খালেক
Contact

মাকসুম ম্যানশন (৪র্থ তলা), ১২৭, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

০১৮৮৫৩৮৬৩৩০

E-mail: protidinerarthonity@gmail.com