
প্রতিদিনের অর্থনীতি ডেস্ক: | বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫ | প্রিন্ট | 469 বার পঠিত

দেশের ওষুধ, আবাসন ও রাসায়নিক শিল্পের অন্যতম সফল উদ্যোক্তা মো. এবাদুল করিম আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সকাল ৯টায় রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বাদ আসর তার জানাজা গুলশান সোসাইটি মসজিদে অনুষ্ঠিত হবে।
মো. এবাদুল করিম বীকন ফার্মাসিউটিক্যালস পিএলসি-এর ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দীর্ঘদিন দায়িত্ব পালন করেন। তার নেতৃত্বে প্রতিষ্ঠানটি দেশে ক্যান্সার চিকিৎসার আধুনিক ওষুধ উৎপাদনে বিশেষ সাফল্য অর্জন করে। তিনি বীকন ডেভেলপমেন্ট লিমিটেডের এমডি এবং দেশের শীর্ষ সাবান ও টয়লেট্রিজ প্রস্তুতকারী কোহিনূর কেমিক্যালস কো. (বিডি) লিমিটেডের পরিচালকও ছিলেন।
স্নাতক শেষ করেই ব্যবসা অঙ্গনে প্রবেশ করেন তিনি। অসাধারণ নেতৃত্বগুণ, সুদূরপ্রসারী চিন্তা ও দৃঢ় ব্যবস্থাপনার মাধ্যমে তিনি একাধিক প্রতিষ্ঠানকে সফলতার শিখরে পৌঁছে দেন। দেশের শিল্প ও ব্যবসায় অঙ্গনে তার অবদান ছিল অনন্য।
তার মৃত্যুতে ব্যবসায় ও শিল্পমহলে শোকের ছায়া নেমে এসেছে। বিভিন্ন মহল মরহুমের আত্মার মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।
প্রতিদিনের অর্থনীতি/

Posted ১:১৬ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫
প্রতিদিনের অর্থনীতি | Protidiner Arthonity


