শনিবার ২১শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

সেবার মান বাড়াতে কাস্টমস এজেন্ট লাইসেন্সিং বিধিমালা ২০২৬ জারি

  |   বুধবার, ১৪ জানুয়ারি ২০২৬   |   প্রিন্ট   |   744 বার পঠিত

সেবার মান বাড়াতে কাস্টমস এজেন্ট লাইসেন্সিং বিধিমালা ২০২৬ জারি

প্রতিযোগিতামূলক পরিবেশে আমদানি ও রপ্তানিকারকদের আরও উন্নত ও দক্ষ সেবা নিশ্চিত করতে কাস্টমস এজেন্ট লাইসেন্সিং বিধিমালা, ২০২৬ জারি করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। এ বিধিমালার মাধ্যমে আগের কাস্টমস এজেন্ট লাইসেন্সিং বিধিমালা, ২০২০ আনুষ্ঠানিকভাবে রহিত করা হয়েছে।

মঙ্গলবার (১৪ জানুয়ারি) এক সংবাদ বিবৃতিতে এনবিআর জানায়, নতুন এই বিধিমালার আগে সি অ্যান্ড এফ (ক্লিয়ারিং অ্যান্ড ফরওয়ার্ডিং) এজেন্টদের জন্য আলাদা কোনো স্বতন্ত্র বিধিমালা ছিল না। ফলে তাদের কার্যক্রম পরিচালনায় নানা জটিলতা ও সীমাবদ্ধতা ছিল। নতুন বিধিমালার মাধ্যমে সি অ্যান্ড এফ এজেন্টদের কার্যক্রমকে আরও সহজ, যুগোপযোগী ও স্বচ্ছ করার উদ্যোগ নেওয়া হয়েছে।

নতুন বিধিমালায় বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সংস্কার আনা হয়েছে। কাস্টমস স্টেশনভিত্তিক লাইসেন্স সংখ্যার ক্ষেত্রে আর এনবিআরের পূর্বানুমোদনের প্রয়োজন হবে না। পরীক্ষায় উত্তীর্ণ সব যোগ্য প্রার্থী সরাসরি লাইসেন্স পাওয়ার সুযোগ পাবেন।

এ ছাড়া প্রতি বছর নির্ধারিত সময়ে নিয়মিত পরীক্ষা আয়োজনের মাধ্যমে লাইসেন্স প্রদান প্রক্রিয়া সম্পন্ন করার ব্যবস্থা রাখা হয়েছে, যা লাইসেন্স প্রদানে স্বচ্ছতা ও গতিশীলতা আনবে।

অন্যদিকে, কোনো স্থল কাস্টমস স্টেশন বন্ধ হলেও সংশ্লিষ্ট লাইসেন্স বাতিল হবে না। অধিক্ষেত্র সংযোজনের মাধ্যমে লাইসেন্সধারীরা অন্য যে কোনো সচল কাস্টমস স্টেশনে কার্যক্রম চালাতে পারবেন।

এনবিআর আশা করছে, নতুন এই বিধিমালার ফলে সি অ্যান্ড এফ এজেন্টদের কার্যক্রম আরও কার্যকর হবে এবং দেশের আমদানি-রপ্তানি বাণিজ্যে গতি ও প্রতিযোগিতা বাড়বে।

 

প্রতিদিনের অর্থনীতি/এসআর
Facebook Comments Box
advertisement

Posted ১২:২৫ অপরাহ্ণ | বুধবার, ১৪ জানুয়ারি ২০২৬

প্রতিদিনের অর্থনীতি |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

এক ক্লিকে বিভাগের খবর

সম্পাদক:
এম এ খালেক
Contact

মাকসুম ম্যানশন (৪র্থ তলা), ১২৭, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

০১৮৮৫৩৮৬৩৩০

E-mail: protidinerarthonity@gmail.com