শক্তিশালী পাসপোর্ট সূচকে এক ধাপ পেছাল বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক   |   বৃহস্পতিবার, ২২ ফেব্রুয়ারি ২০২৪   |   প্রিন্ট

শক্তিশালী পাসপোর্ট সূচকে এক ধাপ পেছাল বাংলাদেশ
Share

বিশ্বের শক্তিশালী পাসপোর্ট সূচকে এক ধাপ পিছিয়ে ১০২ নম্বর নেমেছে বাংলাদেশের অবস্থান। লন্ডনভিত্তিক প্রতিষ্ঠান হেনলি অ্যান্ড পার্টনার্স প্রকাশিত সূচকে এ তথ্য উঠে এসেছে। ১৯ বছরের নথির ভিত্তিতে প্রতি বছর হেনলি পাসপোর্ট সূচক প্রকাশিত হয়। নথির ভিত্তিতে ১৯৯টি দেশের পাসপোর্ট নিয়ে এই সূচক তৈরি করা হয়।

 

এ সূচক তৈরির সময় পৃথিবীর ২২৭টি গন্তব্যে যেতে পারার বিষয়টি খতিয়ে দেখা হয়। যে দেশের পাসপোর্টধারীরা বিনা ভিসায় সব থেকে বেশি দেশে যাতায়াত করতে পারে, সে দেশের পাসপোর্ট তত শক্তিশালী। বর্তমানে বাংলাদেশি পাসপোর্টধারীরা অগ্রিম ভিসা ছাড়া ৪২ দেশে ভ্রমণ করতে পারেন।

 

ভিসা ছাড়া বাংলাদেশিরা যেতে পারবেন যেসব দেশে

অগ্রিম ভিসা না নিয়েও বিশ্বের ৪২টি দেশে যেতে পারবেন বাংলাদেশিরা। এরপর দেশটিতে প্রবেশের আগে বিমানবন্দরে, নৌবন্দর কিংবা স্থলবন্দরে নিয়ে নেওয়া যাবে দেশগুলোর ভিসা। এই দেশগুলো হলো- ভুটান, কম্বোডিয়া, মালদ্বীপ, নেপাল, শ্রীলঙ্কা, পূর্ব তিমুর, বলিভিয়া, বুরুন্ডি, কেপ ভার্দে, কমোরো দ্বীপপুঞ্জ, জিবুতি, গিনি-বিসাউ, লেসোথো, মাদাগাস্কার, মৌরিতানিয়া, মোজাম্বিক, রুয়ান্ডা, সেশেলস, সিয়েরা লিওন, সোমালিয়া, গাম্বিয়া, টোগো, কেনিয়া, বাহামা ও বার্বাডোস, ব্রিটিশ ভার্জিন আইল্যান্ড, ডমিনিকা, গ্রানাডা, হাইতি, জ্যামাইকা, মন্টসেরাত, সেন্ট কিটস অ্যান্ড নেভিস, ভিনসেন্ট অ্যান্ড দ্য গ্রেনাডাউন, ত্রিনিদাদ অ্যান্ড টোবাগো, কুক আইল্যান্ড, ফিজি, মাইক্রোনেশিয়া, নুউয়ে, সামোয়া, টুভালু, ভানুয়াতু এবং কিরিবাতিতে।

 

নতুন সূচকে সবচেয়ে শক্তিশালী পাসপোর্ট হিসেবে নির্ধারিত হয়েছে ছয়টি দেশের পাসপোর্ট। এই ৬টি দেশ হচ্ছে: ফ্রান্স, জার্মানি, ইতালি, জাপান, সিঙ্গাপুর ও স্পেন। এসব দেশের পাসপোর্টধারীরা ১৯৪ দেশে আগাম ভিসা ছাড়া ভ্রমণ করতে পারবেন।

 

এদিকে, নতুন সূচকে কিছুটা দুর্বল হয়েছে ভারতের পাসপোর্ট। তালিকায় ৮৫তম স্থান পেয়েছে ভারতের পাসপোর্ট। অন্যদিকে, আগের বছরের মতো এবারও ১০৬তম স্থানে রয়েছে পাকিস্তানি পাসপোর্ট।

 

তবে, দক্ষিণ এশিয়ার আরেক দেশ মালদ্বীপ কিন্তু আগের মতোই সূচকে ৫৮তম স্থানে রয়েছে। মালদ্বীপের পাসপোর্টধারীরা পৃথিবীর ৯৬ দেশে ভিসা ছাড়া যাতায়াত করতে পারবেন।

Facebook Comments Box
Share
advertisement

Posted ৪:৪৫ পিএম | বৃহস্পতিবার, ২২ ফেব্রুয়ারি ২০২৪

প্রতিদিনের অর্থনীতি |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

আর্কাইভ

February 2024
SSMTWTF
 12
3456789
10111213141516
17181920212223
242526272829 

এক ক্লিকে বিভাগের খবর

সম্পাদক:
এম এ খালেক
Contact

মাকসুম ম্যানশন (৪র্থ তলা), ১২৭, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

০১৮৮৫৩৮৬৩৩০

E-mail: protidinerarthonity@gmail.com