আন্তর্জাতিক ডেস্ক | মঙ্গলবার, ০৭ জানুয়ারি ২০২৫ | প্রিন্ট
চীনের তিব্বতে শক্তিশালী ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ৫৩ জনে দাঁড়িয়েছে। মঙ্গলবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বিবিসি।
৬ দশমিক ৮ মাত্রার ওই ভূমিকম্পে বহু ঘরবাড়ি ধসে পড়েছে বলে চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমগুলো খবর প্রকাশ করেছে। প্রতিবেশী নেপাল ও ভারতেও এই কম্পন অনুভূত হয়েছে। তবে যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানায়, ভূপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার নিচে আহাত হানা এই ভূমিকম্পের মাত্রা ছিল ৭.১।
চীনের বার্তা সংস্থা সিনহুয়ার বরাত দিয়ে এএফপি জানায়, ভূমিকম্পটির উৎপত্তিস্থল চীনের জিজাং স্বায়ত্তশাসিত অঞ্চলে (তিব্বত স্বায়ত্তশাসিত অঞ্চল)। ভূমিকম্পের উপকেন্দ্র ছিল তিব্বতের দ্বিতীয় বৃহত্তম শহর সিগাজের কাছে।
Posted ১:২৪ পিএম | মঙ্গলবার, ০৭ জানুয়ারি ২০২৫
প্রতিদিনের অর্থনীতি | Protidiner Arthonity