| সোমবার, ২১ এপ্রিল ২০২৫ | প্রিন্ট
চলতি এপ্রিল মাসের প্রথম ১৯ দিনে বৈধপথে ব্যাংকিং চ্যানেলে ১৭১ কোটি ৭২ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স এসেছে, দেশীয় মুদ্রায় যার পরিমাণ প্রায় ২১ হাজার কোটি টাকা (প্রতি ডলার ১২২ টাকা হিসাবে)। দৈনিক গড়ে রেমিট্যান্স এসেছে ৯ কোটি ডলার বা এক হাজার ১০৩ কোটি টাকা।
রোববার (২০ এপ্রিল) কেন্দ্রীয় ব্যাংকের প্রকাশিত হালনাগাদ প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
কেন্দ্রীয় ব্যাংকের তথ্যে দেখা গেছে, গত ১৯ দিনে দেশে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর মাধ্যমে ৬৪ কোটি ডলার, বিশেষায়িত একটি ব্যাংকের মাধ্যমে ৯ কোটি ডলার, বেসরকারি ব্যাংকগুলোর মাধ্যমে ৯৮ কোটি ৫৪ লাখ ডলার এবং বিদেশি ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৩৩ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স।
এর আগে চলতি বছরের মার্চ মাসে বৈধপথে ব্যাংকিং চ্যানেলে ৩২৯ কোটি ডলার রেমিট্যান্স এসেছে বাংলাদেশে। দেশীয় মুদ্রায় যার পরিমাণ ৪০ হাজার কোটি টাকা ছাড়ায়। একক মাসে এত বেশি পরিমান রেমিট্যান্স আগে কখনো আসেনি বাংলাদেশে।
Posted ১২:৩৭ এএম | সোমবার, ২১ এপ্রিল ২০২৫
প্রতিদিনের অর্থনীতি | Protidiner Arthonity