| বুধবার, ২৫ ফেব্রুয়ারি ২০২৬ | প্রিন্ট
জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কেন্দ্রীয় গোয়েন্দা সেলের (সিআইসি) মহাপরিচালক হিসেবে মোহাম্মদ আবদুর রকিবকে নিয়োগ দেওয়া হয়েছে। এর আগে তিনি এনবিআরের আয়কর গোয়েন্দা ও তদন্ত ইউনিটে কর কমিশনার হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) এনবিআরের জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
একই আদেশে কর প্রশাসনে আরও কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন আনা হয়েছে। কর অঞ্চল-১৯–এর কমিশনার ড. লুৎফুন্নাহার বেগমকে আয়কর গোয়েন্দা ও তদন্ত ইউনিটের কমিশনার হিসেবে নতুন দায়িত্ব দেওয়া হয়েছে।
অন্যদিকে, ই-ট্যাক্স ম্যানেজমেন্ট ইউনিটের কমিশনার মোসাম্মৎ সাহেনা আক্তারকে কর অঞ্চল-১৯–এর কমিশনার হিসেবে পদায়ন করা হয়েছে।
এনবিআরের এই রদবদলকে কর প্রশাসনের কার্যক্রম আরও গতিশীল ও কার্যকর করার অংশ হিসেবে দেখা হচ্ছে।
Posted ৬:১০ এএম | বুধবার, ২৫ ফেব্রুয়ারি ২০২৬
প্রতিদিনের অর্থনীতি | Protidiner Arthonity