| বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬ | প্রিন্ট
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঘরমুখো মানুষের যাত্রা স্বস্তিদায়ক করতে আগামী ১৮ মার্চ নির্বাহী আদেশে সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার। বৃহস্পতিবার (৫ মার্চ) সকালে সচিবালয়ে অনুষ্ঠিত মন্ত্রিপরিষদের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সভা শেষে ছুটির অনুমোদনের বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। তিনি জানান, সংসদের প্রথম অধিবেশনসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে এবং ঈদের ছুটির বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
চলতি বছর ৩০ রমজান পূর্ণ হলে ২১ মার্চ ঈদুল ফিতরের সাধারণ ছুটি নির্ধারিত রয়েছে। এর আগে ও পরে ১৯, ২০, ২২ ও ২৩ মার্চ নির্বাহী আদেশে ছুটি ঘোষণা করা হয়েছিল। ১৭ মার্চ শবে কদরের সরকারি ছুটির পর ১৮ মার্চ অফিস খোলা থাকার কথা ছিল। তবে নতুন সিদ্ধান্তে সেদিনও ছুটি যুক্ত হওয়ায় সরকারি কর্মকর্তা-কর্মচারীরা টানা সাত দিনের ছুটি পাচ্ছেন।
ঈদের পর ২৪ ও ২৫ মার্চ ছুটি সমন্বয় করা গেলে টানা ১২ দিনের ছুটি মিলতে পারে। ২৬ মার্চ স্বাধীনতা দিবসের সাধারণ ছুটি এবং ২৭-২৮ মার্চ সাপ্তাহিক ছুটি থাকায় দীর্ঘ বিরতির সুযোগ তৈরি হয়েছে।
Posted ১:০৭ পিএম | বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬
প্রতিদিনের অর্থনীতি | Protidiner Arthonity