শিরোনাম >>
শিরোনাম >>

রাত ১০টা পর্যন্ত মার্কেট খোলা রাখতে সরকারের অনুমতি চায় দোকান ব্যবসায়ী মালিক সমিতি

নিজস্ব প্রতিবেদক   |   সোমবার, ০৮ জুন ২০২৬   |   প্রিন্ট

রাত ১০টা পর্যন্ত মার্কেট খোলা রাখতে সরকারের অনুমতি চায় দোকান ব্যবসায়ী মালিক সমিতি
Share

দেশজুড়ে দোকান, বিপণিবিতান ও শপিংমল রাত ১০টা পর্যন্ত চালু রাখার অনুমতি চেয়ে সরকারের কাছে আবেদন জানিয়েছে বাংলাদেশ দোকান ব্যবসায়ী মালিক সমিতি। সংগঠনটির দাবি, বর্তমান অর্থনৈতিক পরিস্থিতিতে ব্যবসা টিকিয়ে রাখতে এবং ক্রেতাদের চাহিদা পূরণে দোকান খোলার সময় বাড়ানো জরুরি হয়ে পড়েছে।

রোববার (৮ জুন) এক সংবাদ বিজ্ঞপ্তিতে সমিতি জানায়, এ বিষয়ে প্রধানমন্ত্রীর কাছে আনুষ্ঠানিক আবেদনপত্র জমা দেওয়া হয়েছে। আবেদনে প্রতিদিন দুপুর ১২টা অথবা সরকার নির্ধারিত সময় থেকে রাত ১০টা পর্যন্ত দোকান ও শপিংমল পরিচালনার অনুমতি চাওয়া হয়েছে।

সংগঠনটির ভাষ্য, দেশের খুচরা ব্যবসা খাতের সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত রয়েছেন প্রায় ৭০ লাখ দোকানমালিক, কর্মচারী ও তাদের পরিবারের সদস্যরা। শহর থেকে গ্রামাঞ্চল পর্যন্ত বিপুলসংখ্যক মানুষের জীবিকা এ খাতের ওপর নির্ভরশীল।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সাম্প্রতিক সময়ে দোকান ভাড়া, বিদ্যুৎ বিল, ব্যাংকঋণের কিস্তি এবং কর্মচারীদের বেতনসহ বিভিন্ন ব্যয় উল্লেখযোগ্য হারে বেড়েছে। এতে অনেক ব্যবসায়ী আর্থিক সংকটে পড়েছেন। অন্যদিকে চাকরি ও কর্মব্যস্ততার কারণে অধিকাংশ ক্রেতা বিকেল কিংবা সন্ধ্যার পর কেনাকাটার জন্য বাজারমুখী হন। কিন্তু নির্ধারিত সময়ের আগেই দোকান বন্ধ হয়ে যাওয়ায় ব্যবসায়ীরা সম্ভাব্য বিক্রি থেকে বঞ্চিত হচ্ছেন।

সমিতির মতে, রাত ১০টা পর্যন্ত দোকান খোলা রাখার সুযোগ দিলে ক্রেতারা বাড়তি সময় কেনাকাটা করতে পারবেন এবং ব্যবসায়ীরাও বিক্রি বাড়ানোর সুযোগ পাবেন। এতে সামগ্রিক অর্থনৈতিক কর্মকাণ্ড আরও গতিশীল হবে এবং সরকারের রাজস্ব আয়ও বাড়তে পারে।

তবে এ বিষয়ে এখনো সরকারের পক্ষ থেকে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত বা আনুষ্ঠানিক ঘোষণা আসেনি বলে জানিয়েছে সংগঠনটি।

 

/জেবি
Facebook Comments Box
Share
advertisement

Posted ২:২৯ পিএম | সোমবার, ০৮ জুন ২০২৬

প্রতিদিনের অর্থনীতি |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

আর্কাইভ

এক ক্লিকে বিভাগের খবর

সম্পাদক:
এম এ খালেক
Contact

মাকসুম ম্যানশন (৪র্থ তলা), ১২৭, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

০১৮৮৫৩৮৬৩৩০

E-mail: protidinerarthonity@gmail.com