নিজস্ব প্রতিবেদক | রবিবার, ২৮ জুন ২০২৬ | প্রিন্ট
গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. মনিরুজ্জামান মিঞাকে ঢাকা বিভাগের নতুন বিভাগীয় কমিশনার হিসেবে নিয়োগ দিয়েছে সরকার।
রোববার (২৮ জুন) জনপ্রশাসন মন্ত্রণালয় এ-সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করে।
জনপ্রশাসন মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, সাম্প্রতিক প্রশাসনিক রদবদলের ধারাবাহিকতায় এ নিয়োগ দেওয়া হয়েছে। এর আগে গত ৯ জুন বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব আব্দুন নাসের খানকে শিল্প মন্ত্রণালয়ের সচিব হিসেবে বদলি করা হয়।
পরবর্তীতে শূন্য হওয়া বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব পদে ঢাকা বিভাগের তৎকালীন বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমেদ চৌধুরীকে পদোন্নতি দিয়ে দায়িত্ব দেওয়া হয়। তার স্থলাভিষিক্ত হিসেবে এবার মো. মনিরুজ্জামান মিঞাকে ঢাকা বিভাগের বিভাগীয় কমিশনার পদে নিয়োগ দেওয়া হলো।
Posted ২:৪৫ পিএম | রবিবার, ২৮ জুন ২০২৬
প্রতিদিনের অর্থনীতি | Protidiner Arthonity