যাত্রী অধিকার সংরক্ষণ পরিষদের নতুন কমিটি অনুমোদন

প্রতিদিনের অর্থনীতি ডেস্ক:   |   বুধবার, ০৮ জুলাই ২০২৬   |   প্রিন্ট

যাত্রী অধিকার সংরক্ষণ পরিষদের নতুন কমিটি অনুমোদন
Share

নিরাপদ ও যাত্রীবান্ধব গণপরিবহন ব্যবস্থা গড়ে তোলার লক্ষ্য নিয়ে যাত্রী অধিকার সংরক্ষণ পরিষদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। সমাজসেবা অধিদপ্তরের নিবন্ধিত এ স্বেচ্ছাসেবী সংগঠনের সাত সদস্যের নতুন কমিটি ঢাকা জেলা সমাজসেবা কার্যালয়ের অনুমোদন পেয়েছে।

আগামী দুই বছরের জন্য গঠিত কমিটির মেয়াদ ২০ জুন ২০২৬ থেকে ১৯ জুন ২০২৮ পর্যন্ত কার্যকর থাকবে। সংগঠন সূত্রে এ তথ্য জানা গেছে।

সংগঠন সূত্র জানায়, গঠনতন্ত্র অনুযায়ী গত ২০ জুন নির্বাচন কমিশনের মাধ্যমে কার্যনির্বাহী পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়। পরে ২৫ জুন ঢাকা জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক ও নিবন্ধন কর্তৃপক্ষ আবু সাঈদ মো. কাওছার রহমান কমিটিটির অনুমোদন দেন।

নতুন কমিটিতে কামারুন নাহার সভাপতি এবং সায়মুন নাহার জিদনী সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। অন্য সদস্যরা হলেন অর্থ সম্পাদক আবুল বাশার হাওলাদার, সাংগঠনিক সম্পাদক মুহাম্মাদ আব্দুল্লাহ আল যুবায়ের, দপ্তর সম্পাদক তুহিন ভূঁইয়া, প্রচার সম্পাদক মোক্তার হোসেন এবং দুর্ঘটনা ও গবেষণা সম্পাদক মো. আবদুল মতিন চৌধুরী।

নবনির্বাচিত নেতারা জানিয়েছেন, সড়ক, রেল ও নৌপথে যাত্রীদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা, যাত্রী হয়রানি প্রতিরোধ এবং নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে তারা কাজ করবেন। এ ছাড়া সড়ক দুর্ঘটনা কমাতে গবেষণাভিত্তিক উদ্যোগ, জনসচেতনতা কার্যক্রম এবং সংশ্লিষ্ট সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের সঙ্গে সমন্বয় জোরদার করা হবে।

সংগঠনটির নতুন নেতৃত্ব একটি নিরাপদ, সুশৃঙ্খল ও বৈষম্যহীন গণপরিবহন ব্যবস্থা গড়ে তুলতে সক্রিয় ভূমিকা রাখার অঙ্গীকার করেছে।-বিজ্ঞপ্তি

Facebook Comments Box
Share
advertisement

Posted ৩:০৪ পিএম | বুধবার, ০৮ জুলাই ২০২৬

প্রতিদিনের অর্থনীতি |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

আর্কাইভ

July 2026
SSMTWTF
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031

এক ক্লিকে বিভাগের খবর

সম্পাদক:
এম এ খালেক
Contact

মাকসুম ম্যানশন (৪র্থ তলা), ১২৭, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

০১৮৮৫৩৮৬৩৩০

E-mail: protidinerarthonity@gmail.com