ডলারের বিকল্পে চীনের সিআইপিএসে যুক্ত হচ্ছে লিবিয়া

আন্তর্জাতিক ডেস্ক   |   সোমবার, ২০ জুলাই ২০২৬   |   প্রিন্ট

ডলারের বিকল্পে চীনের সিআইপিএসে যুক্ত হচ্ছে লিবিয়া
Share

মার্কিন ডলারের ওপর নির্ভরতা কমিয়ে আন্তর্জাতিক লেনদেনে চীনা মুদ্রা ইউয়ানের ব্যবহার বাড়ানোর উদ্যোগ নিয়েছে লিবিয়া। এ লক্ষ্যে চীনের আন্তঃসীমান্ত আন্তঃব্যাংক পেমেন্ট ব্যবস্থা (ক্রস-বর্ডার ইন্টারব্যাংক পেমেন্ট সিস্টেম-সিআইপিএস) ব্যবহার করতে সম্মত হয়েছে দেশটি।

আনাদুলু এজেন্সির প্রতিবেদনে বলা হয়েছে, এ বিষয়ে লিবিয়া ও চীনের কেন্দ্রীয় ব্যাংকের মধ্যে একটি কৌশলগত অংশীদারিত্বের ভিত্তি তৈরি হয়েছে। চুক্তির আওতায় লিবিয়ার বাণিজ্যিক ব্যাংকগুলোকে ধাপে ধাপে সিআইপিএস নেটওয়ার্কের সঙ্গে যুক্ত করা হবে।

এর ফলে দুই দেশের মধ্যে অর্থ স্থানান্তর আরও দ্রুত, সহজ এবং কম ব্যয়ে সম্পন্ন হবে। পাশাপাশি আন্তর্জাতিক লেনদেনে মার্কিন ডলার ও মধ্যবর্তী ব্যাংকের ওপর নির্ভরতা কমবে।

চীনের কেন্দ্রীয় ব্যাংক ২০১৫ সালে সিআইপিএস চালু করে। এই ব্যবস্থার মাধ্যমে আন্তর্জাতিক লেনদেন সরাসরি চীনা মুদ্রা ইউয়ানে নিষ্পত্তি করা সম্ভব হয়, যা বৈশ্বিক বাণিজ্যে ইউয়ানের ব্যবহার বাড়ানোর অন্যতম প্রধান অবকাঠামো।

চুক্তির অংশ হিসেবে দুই দেশ পারস্পরিক বাণিজ্যে বিদ্যমান প্রতিবন্ধকতা দূর করারও সিদ্ধান্ত নিয়েছে। প্রাথমিকভাবে চীনে সরাসরি অর্থ পাঠানোর ব্যবস্থা চালু করা হবে, যা বিশেষ করে ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের জন্য লেনদেন সহজ করবে। এছাড়া চীনের ব্যাংকগুলোর মাধ্যমে সরাসরি ঋণপত্র (এলসি) খোলার সুযোগও তৈরি হবে।

এদিকে, সহযোগিতা আরও জোরদারে শিগগিরই লিবিয়ার কেন্দ্রীয় ব্যাংকের গভর্নরের নেতৃত্বে একটি প্রতিনিধিদল বেইজিং সফর করবে। সফরে দেশটির বাণিজ্যিক ব্যাংকের কর্মকর্তারা চীনা ব্যাংকগুলোর সঙ্গে বৈঠক করবেন এবং ডিজিটাল পেমেন্ট, আন্তঃব্যাংক লেনদেন ও আর্থিক সহযোগিতা সম্প্রসারণের বিষয়ে মতবিনিময় করবেন।

 

/জে‌বি
Facebook Comments Box
Share
advertisement

Posted ৬:০৬ এএম | সোমবার, ২০ জুলাই ২০২৬

প্রতিদিনের অর্থনীতি |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

আর্কাইভ

July 2026
SSMTWTF
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031

এক ক্লিকে বিভাগের খবর

সম্পাদক:
এম এ খালেক
Contact

মাকসুম ম্যানশন (৪র্থ তলা), ১২৭, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

০১৮৮৫৩৮৬৩৩০

E-mail: protidinerarthonity@gmail.com