প্রতিদিনের অর্থনীতি রিপোর্ট | বুধবার, ২২ জুলাই ২০২৬ | প্রিন্ট
চলতি জুলাই মাসের প্রথম ২০ দিনে দেশে প্রবাসী বাংলাদেশিদের পাঠানো রেমিট্যান্স ২০০ কোটি ডলারের সীমা অতিক্রম করেছে। এ সময়ে বৈধ ব্যাংকিং চ্যানেলে এসেছে ২০১ কোটি ৮০ লাখ মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় (প্রতি ডলার ১২৩ টাকা ধরে) প্রায় ২৪ হাজার ৮২১ কোটি ৪০ লাখ টাকা।
মঙ্গলবার (২১ জুলাই) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য নিশ্চিত করেছেন।
কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, শুধু ২০ জুলাই একদিনেই দেশে রেমিট্যান্স এসেছে প্রায় ৯২২ কোটি ৫০ লাখ টাকা।
গত বছরের জুলাই মাসের প্রথম ২০ দিনে দেশে রেমিট্যান্স এসেছিল ১৬৩ কোটি ৯০ লাখ মার্কিন ডলার। সে হিসাবে চলতি বছরের একই সময়ে প্রবাসী আয় বেড়েছে ২৩ দশমিক ১০ শতাংশ।
বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তাদের মতে, বৈধ ব্যাংকিং চ্যানেলে অর্থ পাঠাতে প্রবাসীদের আগ্রহ বৃদ্ধি এবং প্রণোদনা সুবিধা অব্যাহত থাকায় রেমিট্যান্স প্রবাহে ইতিবাচক ধারা বজায় রয়েছে। দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ শক্তিশালী রাখার পাশাপাশি অর্থনীতির সামগ্রিক স্থিতিশীলতা বজায় রাখতেও এ প্রবৃদ্ধি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
Posted ২:১৭ এএম | বুধবার, ২২ জুলাই ২০২৬
প্রতিদিনের অর্থনীতি | Protidiner Arthonity