শনিবার ২১শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

পোস্টাল ব্যালটে ভোট দিতে প্রবাসীদের নিবন্ধন ছাড়াল ৪ লাখ ১০ হাজার

  |   সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫   |   প্রিন্ট   |   169 বার পঠিত

পোস্টাল ব্যালটে ভোট দিতে প্রবাসীদের নিবন্ধন ছাড়াল ৪ লাখ ১০ হাজার

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করতে এবারই প্রথমবারের মতো আইটি–সমর্থিত পোস্টাল ব্যালট পদ্ধতিতে ভোটগ্রহণের উদ্যোগ নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এই উদ্যোগের আওতায় চালু করা “পোস্টাল ভোট বিডি” অ্যাপে নিবন্ধনকারী প্রবাসী ভোটারের সংখ্যা চার লাখ ছাড়িয়েছে।

সোমবার (১৫ ডিসেম্বর) সকালে নির্বাচন কমিশনের ওয়েবসাইট থেকে এ তথ্য জানা গেছে।

গত ১৯ নভেম্বর থেকে বিভিন্ন দেশে বসবাসরত প্রবাসীদের নিবন্ধন কার্যক্রম শুরু হয়েছে, যা চলবে আগামী ২৫ ডিসেম্বর পর্যন্ত। একই সময়ের মধ্যে ভোটের কাজে নিয়োজিত সরকারি কর্মকর্তা-কর্মচারী এবং আইনি হেফাজতে থাকা ব্যক্তিদের নিবন্ধন কার্যক্রমও চলবে।

বর্তমানে দক্ষিণ কোরিয়া, জাপান, দক্ষিণ আফ্রিকা, চীন, মিশর, মোজাম্বিক, লিবিয়া, মরিশাস, হংকং, ব্রাজিল, উগান্ডা, ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গো, ইথিওপিয়া, নাইজেরিয়া, লাইবেরিয়া, বতসোয়ানা, কেনিয়া, রুয়ান্ডা, আলজেরিয়া, অ্যাঙ্গোলা, তানজানিয়া, সোমালিয়া, ঘানা, গিনি, মরক্কো, দক্ষিণ সুদান, চিলি, সিয়েরা লিওন, ইকুয়েডর, তাইওয়ান, আর্জেন্টিনা, অস্ট্রেলিয়া, মধ্য আফ্রিকান প্রজাতন্ত্র, গাম্বিয়া, পেরু, জিম্বাবুয়ে ও যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশে নিবন্ধন কার্যক্রম চলমান রয়েছে।

পোস্টাল ভোট বিডি অ্যাপে সোমবার দুপুর পর্যন্ত মোট নিবন্ধন করেছেন ৪ লাখ ১০ হাজার ৬৮৮ জন প্রবাসী ভোটার, যা প্রতিনিয়ত বাড়ছে।

নিবন্ধন সম্পন্ন হলে ভোটারদের ঠিকানায় ডাকযোগে পোস্টাল ব্যালট পাঠানো হবে। ভোটাররা ব্যালটে ভোট প্রদান করে নির্ধারিত ফিরতি খামের মাধ্যমে তা সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তার কাছে পাঠাবেন।

নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ২৯ ডিসেম্বর। মনোনয়নপত্র বাছাই হবে ৩০ ডিসেম্বর থেকে ৪ জানুয়ারি পর্যন্ত। রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল দায়েরের শেষ সময় ১১ জানুয়ারি এবং আপিল নিষ্পত্তি হবে ১২ থেকে ১৮ জানুয়ারির মধ্যে। প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ২০ জানুয়ারি। ২১ জানুয়ারি চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ ও প্রতীক বরাদ্দ দেওয়া হবে। নির্বাচনি প্রচার চলবে ২২ জানুয়ারি থেকে ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা পর্যন্ত। ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে আগামী ১২ ফেব্রুয়ারি।

 

প্রতিদিনের অর্থনীতি/আরটি
Facebook Comments Box
advertisement

Posted ১:৩৯ অপরাহ্ণ | সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫

প্রতিদিনের অর্থনীতি |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

এক ক্লিকে বিভাগের খবর

সম্পাদক:
এম এ খালেক
Contact

মাকসুম ম্যানশন (৪র্থ তলা), ১২৭, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

০১৮৮৫৩৮৬৩৩০

E-mail: protidinerarthonity@gmail.com