
| বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫ | প্রিন্ট | 414 বার পঠিত

লাইফ ইন্স্যুরেন্স ক্যাটাগরিতে ১২তম আইসিএসবি ন্যাশনাল অ্যাওয়ার্ড–২০২৪-এ সিলভার অ্যাওয়ার্ড অর্জন করেছে সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। দ্বিতীয়বারের মতো এই সম্মানজনক পুরস্কার অর্জন করলো কোম্পানিটি।
সোমবার (১৫ ডিসেম্বর) রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে আয়োজিত পুরস্কার প্রদান অনুষ্ঠানে সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির পক্ষে কোম্পানির চেয়ারম্যান মজিবুল ইসলাম এবং মুখ্য নির্বাহী কর্মকর্তা (সিইও) নিমাই কুমার সাহা সম্মানজনক এই অ্যাওয়ার্ড গ্রহণ করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন। গেস্ট অব অনার ছিলেন প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক বিষয়ক বিশেষ দূত লুৎফে সিদ্দিকী। বিশেষ অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর। এছাড়া ডেপুটি গভর্নর ড. মো. হাবিবুর রহমান, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের কমিশনার মো. সাইফুদ্দিন সিএফএ এবং ফিন্যান্সিয়াল রিপোর্টিং কাউন্সিলের চেয়ারম্যান ড. মো. সাজ্জাদ হোসেন ভূঁইয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। এ ছাড়া অনুষ্ঠানে জুরি বোর্ডের সদস্য ও আইসিএসবি’র চেয়ারম্যান অধ্যাপক আবু আহমেদসহ বিভিন্ন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং ব্যাংক, বীমা ও আর্থিক খাতের শীর্ষ নির্বাহীরাও অনুষ্ঠানে অংশ নেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির ঊর্ধ্বতন কর্মকর্তারা।
উল্লেখ্য, ইনস্টিটিউট অব চার্টার্ড সেক্রেটারিজ অব বাংলাদেশ (আইসিএসবি) বাংলাদেশে পেশাজীবী চার্টার্ড সেক্রেটারিদের জাতীয় সংগঠন।আইসিএসবির নির্ধারিত মান অনুযায়ী ২০২৪ সালে করপোরেট গভর্ন্যান্স, স্বচ্ছতা ও জবাবদিহিতা প্রতিষ্ঠায় কোম্পানিগুলোর প্রচেষ্টা এবং বিএসইসির করপোরেট গভর্ন্যান্স কোডের সঙ্গে সংগতিপূর্ণভাবে প্রাতিষ্ঠানিক কার্যক্রম পরিচালনার ভিত্তিতে এ পুরস্কার দেওয়া হয়। ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত কোম্পানিগুলোর মধ্য থেকে ১৪টি ক্যাটেগরিতে নির্বাচিত প্রতিষ্ঠানগুলোকে গোল্ড, সিলভার ও ব্রোঞ্জ স্তরে ক্রেস্ট ও সনদ দেওয়া হয়।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
এই পুরস্কার অর্জনের মাধ্যমে কর্পোরেট গভর্ন্যান্স, স্বচ্ছতা ও পেশাদার ব্যবস্থাপনায় সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের ধারাবাহিক অগ্রগতি ও সক্ষমতার স্বীকৃতি আরও সুদৃঢ় হলো।

Posted ৬:২৪ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫
প্রতিদিনের অর্থনীতি | Protidiner Arthonity


