আইডিএলসি ফাইন্যান্সের ২০ শতাংশ লভ্যাংশ ঘোষণা

  |   মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬   |   প্রিন্ট

আইডিএলসি ফাইন্যান্সের ২০ শতাংশ লভ্যাংশ ঘোষণা
Share

পুঁজিবাজারে তালিকাভুক্ত আইডিএলসি ফাইন্যান্সের ২০২৫ সালের সমাপ্ত হিসাববছরের জন্য শেয়ারহোল্ডারদের ২০ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। এর মধ্যে ১৫ শতাংশ নগদ এবং ৫ শতাংশ বোনাস লভ্যাংশ রয়েছে।

সোমবার (১৬ মার্চ) অনুষ্ঠিত পরিচালনা পর্ষদের বৈঠকে নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা শেষে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

কোম্পানিটি জানায়, ২০২৫ সালে তাদের সমন্বিত নিট মুনাফা দাঁড়িয়েছে ২৪৩ কোটি ৩৬ লাখ টাকা, যা আগের বছরের তুলনায় প্রায় ২২ শতাংশ বেশি। ২০২৪ সালে এই মুনাফা ছিল ২০০ কোটি ২৮ লাখ টাকা।

আলোচিত বছরে কোম্পানির শেয়ারপ্রতি আয় (ইপিএস) বেড়ে হয়েছে ৫.৫৮ টাকা, যা আগের বছর ছিল ৪.৫৯ টাকা। একই সময়ে শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৪৯.৯৬ টাকা।

আগামী ১৪ মে সকাল ১১টায় ডিজিটাল প্ল্যাটফর্মে কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এ জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ১৯ এপ্রিল।

 

প্রতিদিনের অর্থনীতি/এসএ
Facebook Comments Box
Share
advertisement

Posted ১:১০ পিএম | মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬

প্রতিদিনের অর্থনীতি |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

এক ক্লিকে বিভাগের খবর

সম্পাদক:
এম এ খালেক
Contact

মাকসুম ম্যানশন (৪র্থ তলা), ১২৭, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

০১৮৮৫৩৮৬৩৩০

E-mail: protidinerarthonity@gmail.com