শিরোনাম >>
শিরোনাম >>

বিমানবন্দরে প্রবাসীদের জন্য বিশেষ লাউঞ্জ উদ্বোধন করলেন প্রধান উপদেষ্টা

  |   সোমবার, ১১ নভেম্বর ২০২৪   |   প্রিন্ট

বিমানবন্দরে প্রবাসীদের জন্য বিশেষ লাউঞ্জ উদ্বোধন করলেন প্রধান উপদেষ্টা
Share

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দেশের অভিবাসী শ্রমিকদের জন্য একটি বিশেষ লাউঞ্জ উদ্বোধন করেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। সোমবার (১১ নভেম্বর) সকালে আজারবাইজানের উদ্দেশে ঢাকা ত্যাগ করার আগে এ লাউঞ্জ উদ্বোধন করেন তিনি।

এ সময় ড. ইউনূস বলেন, আমাদের অভিবাসী শ্রমিকরা দেশ গড়ার কারিগর। জুলাই-আগস্টের গণ-অভ্যুত্থানে তারা বড় ভূমিকা পালন করেছিল। আমরা তাদের কাছে সবসময় কৃতজ্ঞ থাকব। আমরা বিশ্বাস করি এই লাউঞ্জ তাদের ভ্রমণকে সহজ করবে।

হযরত শাহজালাল বিমানবন্দরে এই ধরনের প্রথম প্রবাসী লাউঞ্জ। এটি বাংলাদেশি অভিবাসী কর্মীদের বিশ্রামের জন্য কিছু জায়গা ও রিফ্রেশমেন্টের জন্য ভর্তুকিযুক্ত খাবার সরবরাহ করবে।

অনুষ্ঠানে আইন ও প্রবাসী কল্যাণ উপদেষ্টা আসিফ নজরুল এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। আসিফ নজরুল বাংলাদেশি অভিবাসী শ্রমিকদের এবং দেশের লাখো প্রবাসীর প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন যারা তাদের জন্মভূমির জন্য আত্মত্যাগ করছেন।

Facebook Comments Box
Share
advertisement

Posted ১২:২১ পিএম | সোমবার, ১১ নভেম্বর ২০২৪

প্রতিদিনের অর্থনীতি |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

November 2024
SSMTWTF
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30 

এক ক্লিকে বিভাগের খবর

সম্পাদক:
এম এ খালেক
Contact

মাকসুম ম্যানশন (৪র্থ তলা), ১২৭, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

০১৮৮৫৩৮৬৩৩০

E-mail: protidinerarthonity@gmail.com