| বৃহস্পতিবার, ২৬ জুন ২০২৫ | প্রিন্ট
৮ আগস্ট নতুন বাংলাদেশ দিবস হিসেবে ঘোষণা করেছে সরকার। ছাত্র ও জনতার গণ-অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকার পতনের পর দিনটিতে ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠিত হয়।
এছাড়া ছাত্র-জনতার আন্দোলন চলাকালে পুলিশের গুলিতে ছাত্র আবু সাঈদের নিহত হওয়ার দিন ১৬ জুলাই শহীদ আবু সাঈদ দিবস ঘোষণা করা হয়েছে।
বুধবার (২৫ জুন) দুটি দিবস ঘোষণা করে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে আলাদা পরিপত্র জারি করা হয়েছে।
দিবস দুটি পালনের জন্য জাতীয় ও আন্তর্জাতিক দিবস পালন সংক্রান্ত মন্ত্রিপরিষদ বিভাগের পরিপত্রের ‘খ’ শ্রেণিভুক্ত করা হয়েছে।
প্রতি বছর যথাযথভাবে এই দুটি দিবস প্রতিপালন করতে সংশ্লিষ্ট সব মন্ত্রণালয়, বিভাগ ও সংস্থাকে অনুরোধ করা হয়েছে।
Posted ৭:৩৪ এএম | বৃহস্পতিবার, ২৬ জুন ২০২৫
প্রতিদিনের অর্থনীতি | Protidiner Arthonity