রিটার্ন দাখিলের সময় এক মাস বাড়ছে

  |   বৃহস্পতিবার, ২০ নভেম্বর ২০২৫   |   প্রিন্ট

রিটার্ন দাখিলের সময় এক মাস বাড়ছে
Share

করদাতাদের অনুরোধে অনলাইনে আয়কর রিটার্ন দাখিলের সময়সীমা আরও এক মাস বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী ৩০ নভেম্বরের পরিবর্তে আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত রিটার্ন জমা দেওয়া যাবে। ব্যবসায়ী ও করদাতাদের আবেদনের পরিপ্রেক্ষিতে সময় বৃদ্ধি করা হচ্ছে বলে জানা গেছে।শিগগিরই এ বিষয়ে আনুষ্ঠানিক প্রজ্ঞাপন জারি হবে।

এনবিআরের একজন কর্মকর্তা জানিয়েছেন, আয়কর আইন ২০২৩ অনুযায়ী ২০২৫–২৬ করবর্ষে কোম্পানি ছাড়া অন্যান্য সকল করদাতার রিটার্ন দাখিলের শেষ দিন ছিল ৩০ নভেম্বর। তবে করদাতাদের অনুরোধ বিবেচনায় অতিরিক্ত এক মাস সময় বাড়ানো হয়েছে।

এনবিআর সূত্র জানায়, চলতি করবর্ষে ইতোমধ্যে ১০ লাখের বেশি করদাতা অনলাইনে রিটার্ন দাখিল করেছেন। অর্থ উপদেষ্টা ড. সালেহ উদ্দিন আহমেদ গত ৪ আগস্ট ই-রিটার্ন কার্যক্রম উদ্বোধন করার পর অনলাইন প্ল্যাটফর্মটি দ্রুত জনপ্রিয় হয়ে উঠেছে।

এ বছর বিশেষ আদেশে ৬৫ বছর বা তদূর্ধ্ব প্রবীণ, শারীরিকভাবে অসমর্থ বা বিশেষ চাহিদাসম্পন্ন করদাতা, বিদেশে অবস্থানরত বাংলাদেশি করদাতা, মৃত করদাতার আইনগত প্রতিনিধি ও বাংলাদেশে কর্মরত বিদেশি নাগরিক ছাড়া সকল ব্যক্তিগত করদাতার জন্য অনলাইন রিটার্ন দাখিল বাধ্যতামূলক করা হয়েছে। তবে এসব ব্যতিক্রমের বাইরের করদাতারাও চাইলে অনলাইনে রিটার্ন দাখিল করতে পারবেন।

বিদেশে অবস্থানরত করদাতারা পাসপোর্ট নম্বর, এনআইডি নম্বর ও ই-মেইল পাঠিয়ে ereturn@etaxnbr.gov.bd ঠিকানায় আবেদন করলে ই-মেইলে OTP ও নিবন্ধন লিংক পাচ্ছেন। নতুন সিস্টেমে কোনো কাগজপত্র আপলোড ছাড়াই আয়–ব্যয়ের তথ্য দিলেই তাৎক্ষণিকভাবে Acknowledgement Slip ও কর সনদ পাওয়া যাচ্ছে।

করদাতাদের সুবিধার জন্য এনবিআর কল সেন্টার (০৯৬৪৩৭১৭১৭১), eTax Service ওয়েবসাইট এবং দেশের প্রতিটি কর অঞ্চলের ই-রিটার্ন হেল্প ডেস্ক থেকে সার্বক্ষণিক সহায়তা প্রদান করছে।

 

প্রতিদিনের অর্থনীতি/এসআর
Facebook Comments Box
Share
advertisement

Posted ৭:১২ পিএম | বৃহস্পতিবার, ২০ নভেম্বর ২০২৫

প্রতিদিনের অর্থনীতি |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

আর্কাইভ

এক ক্লিকে বিভাগের খবর

সম্পাদক:
এম এ খালেক
Contact

মাকসুম ম্যানশন (৪র্থ তলা), ১২৭, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

০১৮৮৫৩৮৬৩৩০

E-mail: protidinerarthonity@gmail.com