গণভোট অধ্যাদেশের খসড়া অনুমোদন দিল উপদেষ্টা পরিষদ

  |   মঙ্গলবার, ২৫ নভেম্বর ২০২৫   |   প্রিন্ট

গণভোট অধ্যাদেশের খসড়া অনুমোদন দিল উপদেষ্টা পরিষদ
Share

গণভোট আয়োজনের প্রক্রিয়া নির্ধারণে তৈরি ‘গণভোট অধ্যাদেশ-২০২৫’ এর খসড়া নীতিমালা অনুমোদন করেছে উপদেষ্টা পরিষদ। মঙ্গলবার (২৫ নভেম্বর) প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে খসড়াটি চূড়ান্ত অনুমোদন পায়।

সকাল ১১টায় বৈঠক শুরু হয়। দেশের নির্বাচনী ব্যবস্থায় গণভোট যুক্ত করার প্রস্তাব নিয়ে এতে বিস্তারিত আলোচনা হয়। অধ্যাদেশটি কার্যকর হলে জাতীয় গুরুত্বপূর্ণ বিষয়ে জনগণের মতামত গ্রহণের নতুন সাংবিধানিক পথ উন্মুক্ত হবে।

এর আগে, গত ২০ নভেম্বর ফরেন সার্ভিস একাডেমিতে এক ব্রিফিংয়ে আইন ও বিচার বিষয়ক উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল জানান, প্রধান উপদেষ্টার ঘোষণার পর জাতীয় সংসদ নির্বাচনের দিনই গণভোট গ্রহণের লক্ষ্যে আইন তৈরির কাজ দ্রুত এগোচ্ছে। তাঁর ভাষ্যমতে, আগামী সপ্তাহেই এ সংক্রান্ত আইন প্রণয়ন সম্পন্ন হবে।

 

প্রতিদিনের অর্থনীতি/এসআর
Facebook Comments Box
Share
advertisement

Posted ৩:৩৫ এএম | মঙ্গলবার, ২৫ নভেম্বর ২০২৫

প্রতিদিনের অর্থনীতি |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

আর্কাইভ

এক ক্লিকে বিভাগের খবর

সম্পাদক:
এম এ খালেক
Contact

মাকসুম ম্যানশন (৪র্থ তলা), ১২৭, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

০১৮৮৫৩৮৬৩৩০

E-mail: protidinerarthonity@gmail.com