শিরোনাম >>
শিরোনাম >>

ত্রয়োদশ জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ, ডেপুটি স্পিকার কায়সার কামাল

  |   বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬   |   প্রিন্ট

ত্রয়োদশ জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ, ডেপুটি স্পিকার কায়সার কামাল
Share

ত্রয়োদশ জাতীয় সংসদের স্পিকার হিসেবে নির্বাচিত হয়েছেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ (বীর বিক্রম)। একই সঙ্গে ডেপুটি স্পিকার হিসেবে নির্বাচিত হয়েছেন বর্তমান সরকারের ভূমি প্রতিমন্ত্রী কায়সার কামাল। বৃহস্পতিবার (১২ মার্চ) সংসদের অধিবেশনে সর্বসম্মতিক্রমে তারা এ দুটি পদে নির্বাচিত হন।

প্রথমে স্পিকার পদে মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদের নাম প্রস্তাব করেন বরগুনা-২ আসনের সংসদ সদস্য মোহাম্মদ নুরুল ইসলাম। প্রস্তাবটি সমর্থন করেন খুলনা-৩ আসনের সংসদ সদস্য রকিবুল ইসলাম। পরে অধিবেশনের সভাপতি ড. খন্দকার মোশাররফ হোসেন প্রস্তাবটি সংসদের সামনে উপস্থাপন করলে তা সর্বসম্মতিক্রমে গৃহীত হয়।

অন্যদিকে, ডেপুটি স্পিকার পদে একমাত্র মনোনয়ন পান কায়সার কামাল। তার নাম প্রস্তাব করেন সংসদ সদস্য রুহুল কুদ্দুস তালুকদার এবং সমর্থন করেন সংসদ সদস্য আশরাফউদ্দিন। পরে প্রস্তাবটি সংসদে পাস হয়।

এর আগে সকাল সাড়ে ১১টার দিকে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের আহ্বানে ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশন শুরু হয়। অধিবেশনের শুরুতে সংসদীয় নেতা তারেক রহমান ড. খন্দকার মোশাররফ হোসেনকে অধিবেশনে সভাপতিত্ব করার প্রস্তাব দেন। সরকারি দলের সদস্যদের পাশাপাশি মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ অন্য সদস্যরাও এতে সমর্থন জানান।

তবে বিরোধী দলীয় উপনেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, বিষয়টি আগে আলোচনা করা হলে তারা আরও সন্তুষ্ট হতেন।

 

প্রতিদিনের অর্থনীতি/জেবি
Facebook Comments Box
Share
advertisement

Posted ১২:৪৭ পিএম | বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬

প্রতিদিনের অর্থনীতি |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

এক ক্লিকে বিভাগের খবর

সম্পাদক:
এম এ খালেক
Contact

মাকসুম ম্যানশন (৪র্থ তলা), ১২৭, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

০১৮৮৫৩৮৬৩৩০

E-mail: protidinerarthonity@gmail.com