| রবিবার, ২৯ মার্চ ২০২৬ | প্রিন্ট
ঈদুল ফিতরের ছুটি শেষে আজ রোববার (২৯ মার্চ) বিকেল ৩টায় জাতীয় সংসদ ভবনে পুনরায় শুরু হচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন। বিরতির পর শুরু হওয়া এই অধিবেশনে গুরুত্ব পাচ্ছে আইন প্রণয়ন, রাষ্ট্রপতির ভাষণের ওপর আলোচনা এবং সমসাময়িক নানা ইস্যু।
সংসদের তৃতীয় দিনের কার্যসূচি অনুযায়ী, রাষ্ট্রপতির ভাষণের ওপর আনা ধন্যবাদ প্রস্তাব নিয়ে আলোচনা হবে। এতে সরকার ও বিরোধী দলের সদস্যরা অংশ নেবেন। পাশাপাশি মন্ত্রীদের প্রশ্নোত্তর পর্ব, জাতীয় গুরুত্বপূর্ণ নোটিশ উত্থাপন ও সে বিষয়ে আলোচনা অনুষ্ঠিত হবে।
আজকের কর্মসূচির অংশ হিসেবে সরকারি দলের সংসদীয় সভা এবং অধ্যাদেশ সংক্রান্ত সংসদীয় বিশেষ কমিটির বৈঠকও হওয়ার কথা রয়েছে।
উল্লেখ্য, গত ১২ মার্চ শুরু হওয়া এই অধিবেশন ঈদের ছুটির কারণে ১৫ মার্চ মূলতবি করা হয়েছিল। কার্য-উপদেষ্টা কমিটির সিদ্ধান্ত অনুযায়ী, এই অধিবেশন আগামী ৩০ এপ্রিল পর্যন্ত চলবে। এ সময়ের মধ্যে একাধিক গুরুত্বপূর্ণ বিল পাস এবং দেশি-বিদেশি নানা সমসাময়িক বিষয়ে আলোচনা হবে।
Posted ৯:৪৬ এএম | রবিবার, ২৯ মার্চ ২০২৬
প্রতিদিনের অর্থনীতি | Protidiner Arthonity