শিরোনাম >>
শিরোনাম >>

বিনিয়োগ ও শিল্প সংকট মোকাবেলায় আজ ব্যবসায়ী নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

প্রতিদিনের অর্থনীতি   |   শনিবার, ০৪ এপ্রিল ২০২৬   |   প্রিন্ট

বিনিয়োগ ও শিল্প সংকট মোকাবেলায় আজ ব্যবসায়ী নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক
Share

দেশের বিনিয়োগ পরিবেশ উন্নয়ন এবং শিল্প খাতের চলমান চ্যালেঞ্জ মোকাবেলায় শীর্ষ ব্যবসায়ী নেতাদের সঙ্গে আজ শনিবার (৪ এপ্রিল) গুরুত্বপূর্ণ বৈঠকে বসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এই বৈঠকের মধ্য দিয়ে সরকার ও বেসরকারি খাতের মধ্যে কাঠামোগত সংলাপের নতুন অধ্যায় সূচিত হতে যাচ্ছে।

প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিতব্য এ বৈঠকে অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী ও বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির উপস্থিত থাকবেন বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

সরকারি কর্মকর্তারা জানিয়েছেন, বৈঠকের মাধ্যমে দেশে প্রথমবারের মতো ‘বেসরকারি খাত উপদেষ্টা পরিষদ’-এর আনুষ্ঠানিক যাত্রা শুরু হবে। এই প্ল্যাটফর্ম নীতিনির্ধারক ও ব্যবসায়ী নেতাদের মধ্যে নিয়মিত ও ফলপ্রসূ সংলাপ নিশ্চিত করতে কাজ করবে।

প্রধানমন্ত্রীর নেতৃত্বে গঠিত এই পরিষদে অর্থ ও বাণিজ্যমন্ত্রীর পাশাপাশি বস্ত্র, ওষুধ, ফুটওয়্যার, অটোমোবাইল এবং ভোগ্যপণ্য খাতের মোট ৯ জন উদ্যোক্তা সদস্য হিসেবে অন্তর্ভুক্ত রয়েছেন।

বৈঠকে দেশের চলমান জ্বালানি সংকট বিশেষভাবে গুরুত্ব পেতে পারে, যা শিল্প উৎপাদনে প্রভাব ফেলছে এবং ব্যয় বাড়িয়ে দিচ্ছে। এছাড়া ব্যাংক ঋণের উচ্চ সুদহার, অর্থায়নের সীমাবদ্ধতা এবং পুঁজিবাজারের অস্থিরতা নিয়েও ব্যবসায়ী নেতারা তাদের উদ্বেগ তুলে ধরতে পারেন।

 

প্রতিদিনের অর্থনীতি/জেবি
Facebook Comments Box
Share
advertisement

Posted ৯:৪৮ এএম | শনিবার, ০৪ এপ্রিল ২০২৬

প্রতিদিনের অর্থনীতি |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

এক ক্লিকে বিভাগের খবর

সম্পাদক:
এম এ খালেক
Contact

মাকসুম ম্যানশন (৪র্থ তলা), ১২৭, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

০১৮৮৫৩৮৬৩৩০

E-mail: protidinerarthonity@gmail.com