জুনে কমে সার্বিক মূল্যস্ফীতি ৯ দশমিক ১৬ শতাংশে

প্রতিদিনের অর্থনীতি   |   সোমবার, ০৬ জুলাই ২০২৬   |   প্রিন্ট

জুনে কমে সার্বিক মূল্যস্ফীতি ৯ দশমিক ১৬ শতাংশে
Share

চলতি বছরের মে মাসের তুলনায় জুনে দেশের সার্বিক মূল্যস্ফীতি কমেছে। জুনে সার্বিক মূল্যস্ফীতির হার দাঁড়িয়েছে ৯ দশমিক ১৬ শতাংশে, যা মে মাসে ছিল ৯ দশমিক ৪২ শতাংশ।

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) সর্বশেষ মাসিক মূল্যস্ফীতির প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

মূলত খাদ্যপণ্যের দাম কমার কারণে জুনে সার্বিক মূল্যস্ফীতিতে কিছুটা স্বস্তি এসেছে। এ সময়ে খাদ্য মূল্যস্ফীতি মে মাসের ৯ দশমিক ৬ শতাংশ থেকে কমে ৮ দশমিক ৬ শতাংশে নেমে এসেছে।

তবে খাদ্যবহির্ভূত পণ্যের মূল্যচাপ এখনো তুলনামূলক বেশি রয়েছে। জুনে খাদ্যবহির্ভূত মূল্যস্ফীতি সামান্য কমে ৯ দশমিক ৬১ শতাংশে দাঁড়িয়েছে, যা মে মাসে ছিল ৯ দশমিক ৭১ শতাংশ।

সার্বিক মূল্যস্ফীতি কমলেও খাদ্যবহির্ভূত খাতে উচ্চ মূল্যচাপ অব্যাহত থাকায় সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয়ের ওপর চাপ পুরোপুরি কমেনি বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

 

/জেবি
Facebook Comments Box
Share
advertisement

Posted ৬:১১ পিএম | সোমবার, ০৬ জুলাই ২০২৬

প্রতিদিনের অর্থনীতি |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

আর্কাইভ

July 2026
SSMTWTF
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031

এক ক্লিকে বিভাগের খবর

সম্পাদক:
এম এ খালেক
Contact

মাকসুম ম্যানশন (৪র্থ তলা), ১২৭, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

০১৮৮৫৩৮৬৩৩০

E-mail: protidinerarthonity@gmail.com