১৬ শতাংশ লভ্যাংশ দেবে ইসলামী ইন্স্যুরেন্স

নিজস্ব প্রতিবেদক   |   বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬   |   প্রিন্ট

১৬ শতাংশ লভ্যাংশ দেবে ইসলামী ইন্স্যুরেন্স
Share

২০২৫ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত হিসাব বছরের জন্য শেয়ারহোল্ডারদের ১৬ শতাংশ নগদ লভ্যাংশ দেওয়ার ঘোষণা দিয়েছে ইসলামী ইন্স্যুরেন্স বাংলাদেশ লিমিটেড।

বুধবার (২৪ জুন) অনুষ্ঠিত কোম্পানিটির পরিচালনা পর্ষদের বৈঠকে নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুমোদনের পর এ সিদ্ধান্ত নেওয়া হয়।

কোম্পানির তথ্য অনুযায়ী, ২০২৫ সালে শেয়ার প্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ৩ টাকা ৪ পয়সা, যা আগের বছর ছিল ৩ টাকা ৪১ পয়সা। আলোচিত বছরে শেয়ার প্রতি নগদ পরিচালন প্রবাহ (এনওসিএফপিএস) দাঁড়িয়েছে ৪০ পয়সা, আগের বছর যা ছিল ১ টাকা ৬০ পয়সা।

গত ৩১ ডিসেম্বর শেষে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) ছিল ২৩ টাকা ৬২ পয়সা।

লভ্যাংশ অনুমোদনের জন্য আগামী ২৭ আগস্ট সকাল ১১টায় ডিজিটাল প্ল্যাটফর্মে বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এ সংক্রান্ত রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ২০ জুলাই।

 

/এসএ
Facebook Comments Box
Share
advertisement

Posted ৩:১১ পিএম | বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬

প্রতিদিনের অর্থনীতি |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

আর্কাইভ

এক ক্লিকে বিভাগের খবর

সম্পাদক:
এম এ খালেক
Contact

মাকসুম ম্যানশন (৪র্থ তলা), ১২৭, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

০১৮৮৫৩৮৬৩৩০

E-mail: protidinerarthonity@gmail.com