শনিবার ২১শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

১৫ জেলায় নতুন ডিসি নিয়োগ, ৯ কর্মকর্তার বদলি

  |   রবিবার, ০৯ নভেম্বর ২০২৫   |   প্রিন্ট   |   203 বার পঠিত

১৫ জেলায় নতুন ডিসি নিয়োগ, ৯ কর্মকর্তার বদলি

দেশের প্রশাসনে বড় রদবদল করেছে সরকার। দেশের ১৫ জেলায় নতুন জেলা প্রশাসক (ডিসি) ও জেলা ম্যাজিস্ট্রেট নিয়োগ দেওয়া হয়েছে। একইসঙ্গে ৯ জেলার বর্তমান ডিসিকে প্রত্যাহার করে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগে পদায়ন করা হয়েছে।

শনিবার (৮ নভেম্বর) রাতে জনপ্রশাসন মন্ত্রণালয় তিনটি পৃথক প্রজ্ঞাপনে এই নিয়োগ ও বদলির আদেশ জারি করে।

প্রজ্ঞাপন অনুযায়ী, হবিগঞ্জের ডিসি ফরিদুর রহমানকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে, মাগুরার ডিসি অহিদুল ইসলামকে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ে, সাতক্ষীরার ডিসি মোস্তাক আহমেদকে খাদ্য মন্ত্রণালয়ে, নোয়াখালীর ডিসি খন্দকার ইশতিয়াক আহমেদকে স্বাস্থ্য সেবা বিভাগে, পিরোজপুরের ডিসি মোহাম্মদ আশরাফুল আলম খানকে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগে এবং বগুড়ার ডিসি হোসনা আফরোজাকে বিদ্যুৎ বিভাগে বদলি করা হয়েছে।

এছাড়া ঢাকার ডিসি তানভীর আহমেদকে মন্ত্রিপরিষদ বিভাগের যুগ্মসচিব, গাইবান্ধার ডিসি চৌধুরী মোয়জ্জম আহমদকে প্রধান উপদেষ্টার কার্যালয়ের পাবলিক প্রাইভেট পার্টনারশিপ (পিপিপি) কর্তৃপক্ষের মহাপরিচালক (যুগ্মসচিব) এবং গাজীপুরের ডিসি নাফিসা আরেফীনকে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের উপসচিব হিসেবে পদায়ন করা হয়েছে।

একই রাতে জারি করা অপর প্রজ্ঞাপনে উপসচিব পদমর্যাদার ১৫ কর্মকর্তাকে নতুন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে বলে জানিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

 

প্রতিদিনের অর্থনীতি/জেবি
Facebook Comments Box
advertisement

Posted ১:০৭ অপরাহ্ণ | রবিবার, ০৯ নভেম্বর ২০২৫

প্রতিদিনের অর্থনীতি |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

এক ক্লিকে বিভাগের খবর

সম্পাদক:
এম এ খালেক
Contact

মাকসুম ম্যানশন (৪র্থ তলা), ১২৭, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

০১৮৮৫৩৮৬৩৩০

E-mail: protidinerarthonity@gmail.com