
| বৃহস্পতিবার, ২৭ নভেম্বর ২০২৫ | প্রিন্ট | 229 বার পঠিত

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট দিতে বিদেশে থাকা বাংলাদেশিদের জন্য ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে প্রবাসী ভোটার নিবন্ধন চলছে। নিবন্ধন সম্পন্ন হলে নির্দিষ্ট সময়ের মধ্যে সংশ্লিষ্ট ঠিকানায় ডাকযোগে ব্যালট পেপার পাঠিয়ে দেবে নির্বাচন কমিশন (ইসি)।
তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার (২৭ নভেম্বর) দুপুর পর্যন্ত অ্যাপে প্রায় ৫৩ হাজারের বেশি প্রবাসী ভোটার নিবন্ধিত হয়েছেন। গত ১৯ নভেম্বর থেকে শুরু হওয়া এই নিবন্ধন কার্যক্রম চলবে ১৮ ডিসেম্বর পর্যন্ত। বিশ্বের বিভিন্ন দেশ থেকে প্রবাসীরা স্ব উদ্যোগে অ্যাপ ব্যবহার করে ভোটার তালিকায় যুক্ত হচ্ছেন।
প্রবাসীদের পাশাপাশি বাংলাদেশে অবস্থানরত বিশেষ শ্রেণির ভোটার-যেমন নির্বাচনী দায়িত্বে নিয়োজিত কর্মকর্তা-কর্মচারী, সরকারি চাকরিজীবী ও কয়েদিরা ১৯ ডিসেম্বর থেকে ২৩ ডিসেম্বর পর্যন্ত নিবন্ধন করতে পারবেন।
ইসি জানায়, অ্যাপে নিবন্ধিতদের ঠিকানায় ডাকযোগে পোস্টাল ব্যালট পাঠানো হবে। ভোটার ব্যালটে ভোট দিয়ে তা ফিরতি খামে সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তার কাছে পাঠাবেন।
উল্লেখ্য, আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণের প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন। এ নির্বাচনে ৫০ লাখ প্রবাসী ভোটারকে অন্তর্ভুক্ত করার লক্ষ্য নিয়ে কার্যক্রম চালাচ্ছে সংস্থাটি।

Posted ১:০১ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ২৭ নভেম্বর ২০২৫
প্রতিদিনের অর্থনীতি | Protidiner Arthonity


