শনিবার ২১শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

চার বিশিষ্ট নারীকে বেগম রোকেয়া পদক প্রদান করলেন প্রধান উপদেষ্টা

  |   মঙ্গলবার, ০৯ ডিসেম্বর ২০২৫   |   প্রিন্ট   |   193 বার পঠিত

চার বিশিষ্ট নারীকে বেগম রোকেয়া পদক প্রদান করলেন প্রধান উপদেষ্টা

নারী শিক্ষা, অধিকার, মানবাধিকার ও নারী জাগরণে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে চার গুণী নারীকে এ বছরের বেগম রোকেয়া পদক প্রদান করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

মঙ্গলবার (৯ ডিসেম্বর) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে পদকপ্রাপ্তদের হাতে সম্মাননা তুলে দেওয়া হয়।

এ বছর যারা পদক পেয়েছেন তারা হলেন; রুভানা রাকিব (নারীশিক্ষা–গবেষণা), কল্পনা আক্তার (নারী অধিকার–শ্রম অধিকার), নাবিলা ইদ্রিস (মানবাধিকার) এবং
ঋতুপর্ণা চাকমা (নারী জাগরণ–ক্রীড়া)।

৯ ডিসেম্বর বেগম রোকেয়া দিবস। খ্যাতিমান সাহিত্যিক, শিক্ষাবিদ, সমাজ সংস্কারক এবং নারী জাগরণের অগ্রদূত বেগম রোকেয়ার জন্ম ও মৃত্যুবার্ষিকী একই দিনে হওয়ায় দিনটি বিশেষভাবে পালন করা হয়। দিবসটি উপলক্ষে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় নানা কর্মসূচির আয়োজন করেছে।

বেগম রোকেয়া ১৮৮০ সালের ৯ ডিসেম্বর রংপুরের পায়রাবন্দে জন্মগ্রহণ করেন এবং ১৯৩২ সালের এই দিনে মৃত্যুবরণ করেন। নারীশিক্ষার গুরুত্ব তিনি গভীরভাবে উপলব্ধি করেন এবং সমাজের কুসংস্কারের বিরুদ্ধে লেখনীকে শক্তিশালী অস্ত্র হিসেবে ব্যবহার করেন। তার রচনা ‘সুলতানার স্বপ্ন’ ও ‘অবরোধবাসিনী’ নারী মুক্তি ও সমতার সংগ্রামে আজও সমানভাবে প্রাসঙ্গিক।

নারীশিক্ষার প্রসারে তার প্রতিষ্ঠিত সাখাওয়াত মেমোরিয়াল গার্লস স্কুল যুগান্তকারী ভূমিকা পালন করে। সমাজকে অন্ধকার থেকে আলোয় ফেরাতে বেগম রোকেয়ার অবদান আজও অনন্য এবং পথনির্দেশক।

 

প্রতিদিনের অর্থনীতি/আরটি
Facebook Comments Box
advertisement

Posted ১২:১৪ অপরাহ্ণ | মঙ্গলবার, ০৯ ডিসেম্বর ২০২৫

প্রতিদিনের অর্থনীতি |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

এক ক্লিকে বিভাগের খবর

সম্পাদক:
এম এ খালেক
Contact

মাকসুম ম্যানশন (৪র্থ তলা), ১২৭, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

০১৮৮৫৩৮৬৩৩০

E-mail: protidinerarthonity@gmail.com