
| শুক্রবার, ১৯ ডিসেম্বর ২০২৫ | প্রিন্ট | 151 বার পঠিত

শহীদ শরিফ ওসমান বিন হাদির মৃত্যুতে আগামী শনিবার রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।
আজ রাত সোয়া ১১টার পর জাতির উদ্দেশে দেওয়া ভাষণে তিনি এ ঘোষণা দেন। ভাষণে প্রধান উপদেষ্টা বলেন, শনিবার দেশের সব সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠানসহ সকল সরকারি-বেসরকারি ভবন এবং বিদেশে অবস্থিত বাংলাদেশের মিশনগুলোতে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হবে।
তিনি আরও জানান, আগামীকাল শুক্রবার বাদ জুমা দেশের প্রতিটি মসজিদে শহীদ শরিফ ওসমান হাদির রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাতের আয়োজন করা হবে। পাশাপাশি অন্যান্য ধর্মের উপাসনালয়গুলোতেও তাঁর আত্মার শান্তি কামনায় বিশেষ প্রার্থনার ব্যবস্থা করা হবে।
প্রধান উপদেষ্টা শহীদ ওসমান হাদির রুহের মাগফিরাত কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত স্ত্রী, স্বজন ও সহকর্মীদের প্রতি গভীর সমবেদনা জানান। ভাষণে তিনি উল্লেখ করেন, শহীদ শরিফ ওসমান হাদির স্ত্রী ও একমাত্র সন্তানের দায়িত্ব সরকার গ্রহণ করবে।
এই শোকাবহ মুহূর্তে জাতি গভীর শ্রদ্ধা ও ভালোবাসায় শহীদ ওসমান হাদিকে স্মরণ করছে।

Posted ৫:২৯ অপরাহ্ণ | শুক্রবার, ১৯ ডিসেম্বর ২০২৫
প্রতিদিনের অর্থনীতি | Protidiner Arthonity


