শিরোনাম >>
শিরোনাম >>

পোস্টাল ব্যালটে নিবন্ধন করলেন ১৫ লাখের বেশি ভোটার

  |   মঙ্গলবার, ০৬ জানুয়ারি ২০২৬   |   প্রিন্ট

পোস্টাল ব্যালটে নিবন্ধন করলেন ১৫ লাখের বেশি ভোটার
Share

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে পোস্টাল ব্যালটে ভোট দিতে দেশ ও বিদেশে অবস্থানরত ভোটারদের জন্য অ্যাপের মাধ্যমে নিবন্ধনের সময় শেষ হয়েছে। সোমবার (৫ জানুয়ারি) দিবাগত রাত ১২টায় এ নিবন্ধন প্রক্রিয়া শেষ হয়। নির্ধারিত সময়ের মধ্যে মোট ১৫ লাখ ৩৩ হাজার ৬৮২ জন ভোটার নিবন্ধন সম্পন্ন করেছেন।

‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের তথ্য অনুযায়ী, দেশের ভেতর থেকে পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার জন্য নিবন্ধন করেছেন ৭ লাখ ৬১ হাজার ১৪০ জন। অন্যদিকে বিশ্বের বিভিন্ন দেশে অবস্থানরত ৭ লাখ ৭২ হাজার ৫৪২ জন প্রবাসী ভোটার নিবন্ধন করেছেন। মোট ১২৩টি দেশে বসবাসরত প্রবাসীরা এ পদ্ধতিতে ভোট দেওয়ার জন্য নাম লেখান। এর মধ্যে সৌদি আরব থেকে সর্বাধিক ২ লাখ ৩৯ হাজার ১৮৬ জন প্রবাসী নিবন্ধন করেছেন।

প্রবাসীদের জন্য ১৯ নভেম্বর ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে নিবন্ধন কার্যক্রম শুরু হয়। এই ব্যবস্থায় প্রবাসী ভোটারদের পাশাপাশি দেশের ভেতরে নির্বাচনি দায়িত্বে নিয়োজিত ব্যক্তি, নিজ এলাকার বাইরে কর্মরত সরকারি চাকরিজীবী এবং আইনি হেফাজতে থাকা ভোটাররা পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার জন্য নিবন্ধন করার সুযোগ পান।

আগামী ২১ জানুয়ারি প্রতীক বরাদ্দের পর নিবন্ধিত ভোটাররা নিজ নিজ আসনের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারবেন। পরদিন থেকেই ভোট দেওয়া ব্যালট ডাকযোগে পাঠানো যাবে। ডিজিটাল প্ল্যাটফর্মে প্রকাশিত আসনভিত্তিক প্রার্থী তালিকা, নাম ও প্রতীক দেখে ‘টিক’ চিহ্ন দিয়ে ভোট প্রদান করবেন পোস্টাল ব্যালটে নিবন্ধিত ভোটাররা।

 

প্রতিদিনের অর্থনীতি/এসআর
Facebook Comments Box
Share
advertisement

Posted ১২:০৯ পিএম | মঙ্গলবার, ০৬ জানুয়ারি ২০২৬

প্রতিদিনের অর্থনীতি |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

এক ক্লিকে বিভাগের খবর

সম্পাদক:
এম এ খালেক
Contact

মাকসুম ম্যানশন (৪র্থ তলা), ১২৭, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

০১৮৮৫৩৮৬৩৩০

E-mail: protidinerarthonity@gmail.com