শিরোনাম >>
শিরোনাম >>

১ জুলাই থেকে সরকারি রাজস্বে বাধ্যতামূলক ‘এ-চালান’, বন্ধ হচ্ছে ম্যানুয়াল পদ্ধতি

নিজস্ব প্রতিবেদক   |   বুধবার, ২০ মে ২০২৬   |   প্রিন্ট

১ জুলাই থেকে সরকারি রাজস্বে বাধ্যতামূলক ‘এ-চালান’, বন্ধ হচ্ছে ম্যানুয়াল পদ্ধতি
Share

সরকারি রাজস্ব আদায় ও অর্থ ব্যবস্থাপনায় বড় পরিবর্তন আনছে সরকার। আগামী ১ জুলাই থেকে সরকারি সব রাজস্ব ও অন্যান্য প্রাপ্তি বাধ্যতামূলকভাবে ‘এ-চালান’-এর মাধ্যমে বাংলাদেশ ব্যাংকে সংরক্ষিত ট্রেজারি সিঙ্গেল অ্যাকাউন্টে (টিএসএ) জমা দিতে হবে। একই সঙ্গে দীর্ঘদিনের প্রচলিত ম্যানুয়াল চালান পদ্ধতি পুরোপুরি বাতিল করা হচ্ছে।

এ সংক্রান্ত নির্দেশনা দিয়ে সোমবার (১৮ মে) পরিপত্র জারি করেছে অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের সরকারি ঋণ ও আর্থিক সম্পদ ব্যবস্থাপনা অনুবিভাগ।

পরিপত্রে বলা হয়েছে, সংবিধান অনুযায়ী সরকারের সব রাজস্ব ও প্রাপ্তি ‘সংযুক্ত তহবিল’ বা ‘প্রজাতন্ত্রের সরকারি হিসাব’-এ জমা হওয়ার বাধ্যবাধকতা রয়েছে। ট্রেজারি রুলস অনুযায়ী এসব অর্থ বাংলাদেশ ব্যাংকে রক্ষিত ট্রেজারি সিঙ্গেল অ্যাকাউন্টের মাধ্যমে পরিচালিত হওয়ার কথা।

তবে বাস্তবে এখনো বিভিন্ন দপ্তরে পুরোনো ম্যানুয়াল চালান পদ্ধতি ব্যবহার করে অর্থ জমা নেওয়া হচ্ছে। এছাড়া কিছু সরকারি প্রতিষ্ঠান আইনবহির্ভূতভাবে বাণিজ্যিক ব্যাংকে নিজেদের নামে পৃথক হিসাব খুলে সরকারি অর্থ সংরক্ষণ করছে। ফলে সরকারের প্রকৃত নগদ অর্থের অবস্থান নিরূপণ কঠিন হয়ে পড়ছে। একইসঙ্গে বিভিন্ন ব্যাংকে পড়ে থাকা এসব অর্থ প্রয়োজনের সময় সরকার ব্যবহার করতে পারছে না। এর কারণে অভ্যন্তরীণ ও বৈদেশিক উৎস থেকে উচ্চ সুদে ঋণ নেওয়ার চাপও বাড়ছে।

এ পরিস্থিতিতে সরকারি অর্থ ব্যবস্থাপনায় স্বচ্ছতা নিশ্চিত, নগদ প্রবাহের ওপর কার্যকর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা এবং ঋণের সুদ ব্যয় কমাতেই নতুন এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছে অর্থ বিভাগ।

নতুন নির্দেশনা অনুযায়ী, ১ জুলাই থেকে সরকারি রাজস্ব ও অন্যান্য প্রাপ্তির ক্ষেত্রে শতভাগ ‘এ-চালান’ ব্যবস্থা কার্যকর করতে হবে। এরপর কোনো মন্ত্রণালয়, বিভাগ, অধিদপ্তর বা অধস্তন অফিস ‘এ-চালান’-এর বাইরে আলাদা কোনো পদ্ধতিতে অর্থ আদায় বা জমা নিতে পারবে না।

এছাড়া সরকারি দপ্তরগুলোর বাণিজ্যিক ব্যাংকে থাকা সব হিসাবের অর্থ আগামী ৩০ জুনের মধ্যে সংশ্লিষ্ট অর্থনৈতিক কোড ব্যবহার করে ‘এ-চালান’-এর মাধ্যমে বাংলাদেশ ব্যাংকে রক্ষিত ট্রেজারি সিঙ্গেল অ্যাকাউন্টে স্থানান্তরের নির্দেশ দেওয়া হয়েছে।

 

/জে‌বি
Facebook Comments Box
Share
advertisement

Posted ২:১৬ এএম | বুধবার, ২০ মে ২০২৬

প্রতিদিনের অর্থনীতি |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

এক ক্লিকে বিভাগের খবর

সম্পাদক:
এম এ খালেক
Contact

মাকসুম ম্যানশন (৪র্থ তলা), ১২৭, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

০১৮৮৫৩৮৬৩৩০

E-mail: protidinerarthonity@gmail.com