২৪ দিনে ২৭৪০০ কোটি টাকা রেমিট্যান্স পাঠিয়েছে প্রবাসীরা

  |   সোমবার, ২৬ মে ২০২৫   |   প্রিন্ট

২৪ দিনে ২৭৪০০ কোটি টাকা রেমিট্যান্স পাঠিয়েছে প্রবাসীরা
Share

ঈদুল আজহাকে সামনে রেখে প্রবাসী বাংলাদেশিরা মে মাসের প্রথম ২৪ দিনে রেমিট্যান্স পাঠিয়েছে ২২৪ কোটি ৬০ লাখ ৭০ হাজার ডলার। প্রতি ডলার ১২২ টাকা হিসাবে যার পরিমাণ ২৭ হাজার ৪০১ কোটি টাকা। রোববার (২৫ মে) বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

প্রবাসীদের পাঠানো রেমিট্যান্সের মধ্যে বেসরকারি ব্যাংকের মাধ্যমে এসেছে ১৩৭ কোটি ১৬ লাখ ৮০ হাজার ডলার। এ ছাড়া রাষ্ট্রীয় মালিকানাধীন ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৬৬ কোটি ৫২ লাখ ৬০ হাজার ডলার, বিশেষায়িত ব্যাংকগুলোর মাধ্যমে ২০ কোটি ৪৯ লাখ ৯০ হাজার ডলার এবং বিদেশি খাতের ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৪১ লাখ ৩০ হাজার ডলার রেমিট্যান্স।

বিশেষায়িত রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক, বেসরকারি খাতের কমিউনিটি ব্যাংক, সিটিজেন্স ব্যাংক, আইসিবি ইসলামী ব্যাংক ও পদ্মা ব্যাংক, হাবিব ব্যাংক, ন্যাশনাল ব্যাংক অব পাকিস্তান এবং স্টেট ব্যাংক অব ইন্ডিয়ার মাধ্যমে কোন রেমিট্যান্স আসেনি।

 

 

প্রতিদিনের অর্থনীতি/এসএ
Facebook Comments Box
Share
advertisement

Posted ১১:১২ এএম | সোমবার, ২৬ মে ২০২৫

প্রতিদিনের অর্থনীতি |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

এক ক্লিকে বিভাগের খবর

সম্পাদক:
এম এ খালেক
Contact

মাকসুম ম্যানশন (৪র্থ তলা), ১২৭, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

০১৮৮৫৩৮৬৩৩০

E-mail: protidinerarthonity@gmail.com