দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ আবারও বৃদ্ধি পেল

  |   বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫   |   প্রিন্ট

দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ আবারও বৃদ্ধি পেল
Share

বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ আবারও বৃদ্ধি পেয়েছে। কেন্দ্রীয় ব্যাংকের সর্বশেষ তথ্যে দেখা যায়, দেশের গ্রস রিজার্ভ দাঁড়িয়েছে ৩১.৮৯ বিলিয়ন মার্কিন ডলারে।

বুধবার (১০ ডিসেম্বর) বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান জানান, ১০ ডিসেম্বর পর্যন্ত গ্রস রিজার্ভের পরিমাণ ৩১,৮৯০.০৭ মিলিয়ন ডলার। একই সময়ে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) প্রণীত বিপিএম-৬ পদ্ধতি অনুযায়ী রিজার্ভ রয়েছে ২৭,২২৪.৪২ মিলিয়ন মার্কিন ডলার।

এর আগে ১ ডিসেম্বর গ্রস রিজার্ভ ছিল ৩১,২০৫.৬৪ মিলিয়ন ডলার এবং বিপিএম-৬ অনুযায়ী রিজার্ভ ছিল ২৬,৫১০.৬৪ মিলিয়ন ডলার।

আইএমএফের বিপিএম-৬ পদ্ধতিতে মোট রিজার্ভ থেকে স্বল্পমেয়াদি বৈদেশিক দায় বাদ দিয়ে নিট রিজার্ভ নির্ধারণ করা হয়। এই হিসাবে দেশের নিট রিজার্ভেও আগের তুলনায় বৃদ্ধি দেখা গেছে বলে জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

 

প্রতিদিনের অর্থনীতি/এসআর
Facebook Comments Box
Share
advertisement

Posted ১০:৫৭ এএম | বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫

প্রতিদিনের অর্থনীতি |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

এক ক্লিকে বিভাগের খবর

সম্পাদক:
এম এ খালেক
Contact

মাকসুম ম্যানশন (৪র্থ তলা), ১২৭, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

০১৮৮৫৩৮৬৩৩০

E-mail: protidinerarthonity@gmail.com