সঞ্চয়পত্রের মুনাফা কমানোর সিদ্ধান্ত স্থগিত, আগের হারই বহাল

  |   সোমবার, ০৫ জানুয়ারি ২০২৬   |   প্রিন্ট

সঞ্চয়পত্রের মুনাফা কমানোর সিদ্ধান্ত স্থগিত, আগের হারই বহাল
Share

সঞ্চয়পত্রের মুনাফা কমানোর সিদ্ধান্ত স্থগিত রেখে আগের হার বহাল রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। রোববার (৪ জানুয়ারি) রাতে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে অভ্যন্তরীণ সম্পদ বিভাগ (আইআরডি)।

রাষ্ট্রপতির আদেশক্রমে জারি করা প্রজ্ঞাপনে জানানো হয়, জাতীয় সঞ্চয় স্কিমগুলোর জন্য ২০২৫ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত কার্যকর মুনাফার হার আগামী ৩০ জুন পর্যন্ত বহাল থাকবে। একই সঙ্গে গত ৩০ ডিসেম্বর জারি করা প্রজ্ঞাপনটি বাতিল করা হয়েছে।

এর ফলে সঞ্চয়পত্রে বিনিয়োগকারীরা ২০২৫ সালের ১ জুলাই থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত যে হারে মুনাফা পেয়েছেন, আগামী ছয় মাসও সেই হারেই মুনাফা পাবেন।

বর্তমানে স্কিমভেদে সঞ্চয়পত্রের মুনাফার হার ১১ দশমিক ৮২ শতাংশ থেকে সর্বোচ্চ ১১ দশমিক ৯৮ শতাংশ পর্যন্ত থাকবে।

এর আগে গত ৩০ ডিসেম্বর জারি করা এক প্রজ্ঞাপনে ২০২৬ সালের ১ জানুয়ারি থেকে ৩০ জুন পর্যন্ত সব ধরনের সঞ্চয়পত্রের মুনাফার হার কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। সে সময় স্কিমভেদে নতুন মুনাফার হার নির্ধারণ করা হয় ৮ দশমিক ৭৪ শতাংশ থেকে ১০ দশমিক ৫৯ শতাংশের মধ্যে। তবে সর্বশেষ প্রজ্ঞাপনের মাধ্যমে ওই সিদ্ধান্ত বাতিল করা হয়েছে।

যেসব স্কিমের মুনাফার হার পুনর্নির্ধারণ করা হয়েছিল, সেগুলোর মধ্যে রয়েছে পাঁচ বছর মেয়াদি বাংলাদেশ সঞ্চয়পত্র, তিন মাস অন্তর মুনাফাভিত্তিক সঞ্চয়পত্র, পেনশনার সঞ্চয়পত্র, পরিবার সঞ্চয়পত্র এবং পোস্ট অফিস ফিক্সড ডিপোজিট হিসাব।

তবে জাতীয় সঞ্চয় স্কিমের আওতায় থাকা ওয়েজ আর্নার ডেভেলপমেন্ট বন্ড, ইউএস ডলার প্রিমিয়াম বন্ড, ইউএস ডলার ইনভেস্টমেন্ট বন্ড এবং ডাকঘর সঞ্চয় ব্যাংকের সাধারণ হিসাবের মুনাফার হার অপরিবর্তিত রাখা হয়েছে।

 

প্রতিদিনের অর্থনীতি/আরএস
Facebook Comments Box
Share
advertisement

Posted ১২:০০ পিএম | সোমবার, ০৫ জানুয়ারি ২০২৬

প্রতিদিনের অর্থনীতি |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

এক ক্লিকে বিভাগের খবর

সম্পাদক:
এম এ খালেক
Contact

মাকসুম ম্যানশন (৪র্থ তলা), ১২৭, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

০১৮৮৫৩৮৬৩৩০

E-mail: protidinerarthonity@gmail.com