ফেব্রুয়ারিতে এলপিজির দাম বাড়ল, ১২ কেজি সিলিন্ডার ১,৩৫৬ টাকা

  |   সোমবার, ০২ ফেব্রুয়ারি ২০২৬   |   প্রিন্ট

ফেব্রুয়ারিতে এলপিজির দাম বাড়ল, ১২ কেজি সিলিন্ডার ১,৩৫৬ টাকা
Share

ভোক্তা পর্যায়ে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম আবারও বাড়ানো হয়েছে। ফেব্রুয়ারি মাসের জন্য ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ৫০ টাকা বাড়িয়ে ১ হাজার ৩৫৬ টাকা নির্ধারণ করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।

সোমবার (২ ফেব্রুয়ারি) সন্ধ্যায় নতুন মূল্য ঘোষণা করে বিইআরসি। সংস্থাটি জানায়, আজ সন্ধ্যা ৬টা থেকে সারা দেশে নতুন দাম কার্যকর হবে।

বিইআরসি চেয়ারম্যান জালাল আহমেদ জানান, ফেব্রুয়ারির জন্য ১২ কেজি এলপিজির মূল্য আগের ১ হাজার ৩০৬ টাকা থেকে বাড়িয়ে ১ হাজার ৩৫৬ টাকা নির্ধারণ করা হয়েছে।

এর আগে গত ৪ জানুয়ারি সর্বশেষ এলপিজির দাম সমন্বয় করা হয়েছিল। সে সময় ১২ কেজি সিলিন্ডারের দাম ৫৩ টাকা বাড়িয়ে ১ হাজার ৩০৬ টাকা করা হয়।

একই ঘোষণায় ভোক্তা পর্যায়ে অটোগ্যাসের দামও বৃদ্ধি করা হয়েছে। ফেব্রুয়ারি মাসে অটোগ্যাসের মূসকসহ মূল্য প্রতি লিটারে ২ টাকা ৩৪ পয়সা বাড়িয়ে ৬২ টাকা ১৪ পয়সা নির্ধারণ করা হয়েছে।

উল্লেখ্য, অটোগ্যাসের দামও সর্বশেষ ৪ জানুয়ারি সমন্বয় করা হয়েছিল। তখন ভোক্তা পর্যায়ে মূসকসহ প্রতি লিটারে ২ টাকা ৪৮ পয়সা বাড়িয়ে ৫৯ টাকা ৮০ পয়সা নির্ধারণ করা হয়।

 

প্রতিদিনের অর্থনীতি/আর‌টি
Facebook Comments Box
Share
advertisement

Posted ৭:০০ পিএম | সোমবার, ০২ ফেব্রুয়ারি ২০২৬

প্রতিদিনের অর্থনীতি |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

এক ক্লিকে বিভাগের খবর

সম্পাদক:
এম এ খালেক
Contact

মাকসুম ম্যানশন (৪র্থ তলা), ১২৭, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

০১৮৮৫৩৮৬৩৩০

E-mail: protidinerarthonity@gmail.com