আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ছাড়াল ২ লাখ ৪৪ হাজার টাকা

নিজস্ব প্রতিবেদক   |   মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬   |   প্রিন্ট

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ছাড়াল ২ লাখ ৪৪ হাজার টাকা
Share

দেশের বাজারে স্বর্ণের দামে ফের ঊর্ধ্বগতি দেখা গেছে। নতুন ঘোষণায় ভরিপ্রতি সর্বোচ্চ ৩ হাজার ২৬৬ টাকা বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। ফলে ২২ ক্যারেট স্বর্ণের দাম বেড়ে দাঁড়িয়েছে ২ লাখ ৪৪ হাজার ৭১১ টাকায়, যা আগের দিনের তুলনায় উল্লেখযোগ্য বৃদ্ধি।

মঙ্গলবার (৩১ মার্চ) প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে বাজুস জানায়, নতুন দর সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে। সংগঠনটির ভাষ্য, আন্তর্জাতিক বাজারে তেজাবি পিওর গোল্ডের মূল্য বৃদ্ধির প্রভাবেই স্থানীয় বাজারে এই দাম সমন্বয় করা হয়েছে।

নতুন নির্ধারিত দামে ২১ ক্যারেট স্বর্ণের ভরি ২ লাখ ৩৩ হাজার ৫৭২ টাকা, ১৮ ক্যারেট ২ লাখ ২১৩ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণ ১ লাখ ৬৩ হাজার ৬৩ টাকায় বিক্রি হবে।

স্বর্ণের পাশাপাশি রুপার দামও বেড়েছে। ২২ ক্যারেট রুপার ভরি ৫ হাজার ৭১৫ টাকা, ২১ ক্যারেট ৫ হাজার ৪২৪ টাকা, ১৮ ক্যারেট ৪ হাজার ৬৬৬ টাকা এবং সনাতন পদ্ধতির রুপা ৩ হাজার ৪৯৯ টাকা নির্ধারণ করা হয়েছে।

বাজার সংশ্লিষ্টরা বলছেন, সাম্প্রতিক আন্তর্জাতিক পরিস্থিতি, বিশেষ করে ইরান-যুক্তরাষ্ট্র-ইসরায়েল উত্তেজনার কারণে বিশ্ববাজারে স্বর্ণের দাম বাড়তির দিকে রয়েছে। বর্তমানে আন্তর্জাতিক বাজারে প্রতি আউন্স স্বর্ণের দাম প্রায় ৪ হাজার ৫৬১ ডলারে পৌঁছেছে।

এর আগে জানুয়ারির শেষ দিকে বিশ্ববাজারে দামের উল্লম্ফনের প্রভাবে দেশীয় বাজারেও রেকর্ড বৃদ্ধি দেখা যায়। তখন এক দফায় ভরিপ্রতি ১৬ হাজার ২১৩ টাকা বাড়িয়ে ২২ ক্যারেট স্বর্ণের দাম ২ লাখ ৮৬ হাজার টাকায় উঠেছিল, যা ছিল দেশের ইতিহাসে সর্বোচ্চ।

 

প্রতিদিনের অর্থনীতি/জেবি
Facebook Comments Box
Share
advertisement

Posted ১০:২০ এএম | মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬

প্রতিদিনের অর্থনীতি |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

এক ক্লিকে বিভাগের খবর

সম্পাদক:
এম এ খালেক
Contact

মাকসুম ম্যানশন (৪র্থ তলা), ১২৭, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

০১৮৮৫৩৮৬৩৩০

E-mail: protidinerarthonity@gmail.com