প্রতিদিনের অর্থনীতি | বুধবার, ১৫ এপ্রিল ২০২৬ | প্রিন্ট
পহেলা বৈশাখের ছুটি ও ই-ভ্যাট সিস্টেম আপগ্রেডেশনের জটিলতা বিবেচনায় মার্চ ২০২৬ কর মেয়াদের অনলাইন ভ্যাট রিটার্ন দাখিলের সময়সীমা বাড়িয়ে ২৩ এপ্রিল পর্যন্ত করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।
সাধারণ নিয়ম অনুযায়ী প্রতি মাসের ১৬ তারিখ ভ্যাট রিটার্ন জমা দেওয়ার শেষ সময় হলেও এবার বিশেষ পরিস্থিতিতে সময় বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বুধবার (১৫ এপ্রিল) কাস্টমস ও মূল্য সংযোজন কর (মূসক) সংক্রান্ত মাঠ পর্যায়ের কার্যালয়গুলোতে পাঠানো এক চিঠিতে এ নির্দেশনার কথা জানানো হয়।
এ বিষয়ে এনবিআরের জনসংযোগ কর্মকর্তা আল আমিন শেখ জানান, ভ্যাটদাতাদের সুবিধা বিবেচনায় মার্চ ২০২৬ কর মেয়াদের রিটার্ন অনলাইনে জমা দেওয়ার সময়সীমা বাড়িয়ে ২৩ এপ্রিল নির্ধারণ করা হয়েছে।
এর ফলে নির্ধারিত সময়ের মধ্যে রিটার্ন দাখিলে যারা সমস্যায় পড়েছিলেন, তারা এখন অতিরিক্ত সময় পাবেন।
Posted ১২:১৬ পিএম | বুধবার, ১৫ এপ্রিল ২০২৬
প্রতিদিনের অর্থনীতি | Protidiner Arthonity