মন্ত্রিসভায় পাস ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট, বিকেলে সংসদে উপস্থাপন

নিজস্ব প্রতিবেদক   |   বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬   |   প্রিন্ট

মন্ত্রিসভায় পাস ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট, বিকেলে সংসদে উপস্থাপন
Share

আগামী অর্থবছরের জন্য প্রস্তাবিত ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার জাতীয় বাজেট মন্ত্রিসভার অনুমোদন পেয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে ২০২৬-২৭ অর্থবছরের বাজেটের চূড়ান্ত খসড়ায় সম্মতি দেয় সরকার। এর পরই বাজেট বিল রাষ্ট্রপতির অনুমোদনের জন্য পাঠানো হয়।

বৃহস্পতিবার (১১ জুন) সকালে সংসদ ভবনের মন্ত্রিসভা কক্ষে অনুষ্ঠিত বৈঠকে নতুন অর্থবছরের বাজেট অনুমোদন করা হয়। বৈঠক শুরু হয় সকাল ১০টায় এবং বাজেট সংক্রান্ত আলোচনার পর মন্ত্রিসভা আনুষ্ঠানিকভাবে এতে সম্মতি দেয়।

বৈঠক শেষে প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন সাংবাদিকদের জানান, প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় ২০২৬-২৭ অর্থবছরের বাজেট প্রস্তাব অনুমোদিত হয়েছে।

এখন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বাজেট বিলে সই করার পর বিকেল ৩টায় জাতীয় সংসদে বাজেট উপস্থাপন করবেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। অর্থমন্ত্রী হিসেবে এটিই তার প্রথম বাজেট।

প্রস্তাবিত বাজেটের আকার ধরা হয়েছে ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকা, যা দেশের ইতিহাসের অন্যতম বড় বাজেট। এতে সরকারের রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৬ লাখ ৯৫ হাজার কোটি টাকা। এর মধ্যে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) মাধ্যমে আদায়ের লক্ষ্য ৬ লাখ ৪ হাজার কোটি টাকা।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ জয় পাওয়ার পর বিএনপি নেতৃত্বাধীন সরকার দীর্ঘ ১৯ বছর পর পূর্ণাঙ্গ জাতীয় বাজেট উপস্থাপন করতে যাচ্ছে। রাজনৈতিক ও অর্থনৈতিক প্রেক্ষাপটে এবারের বাজেটকে বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন বিশ্লেষকেরা।

সরকারের পরিকল্পনা অনুযায়ী, ২০২৬-২৭ অর্থবছরের বাজেট আগামী ৩০ জুন সংসদে পাস হবে। নতুন অর্থবছর শুরু হবে ১ জুলাই থেকে।

 

/এসআর
Facebook Comments Box
Share
advertisement

Posted ১:৩৪ পিএম | বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬

প্রতিদিনের অর্থনীতি |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

এক ক্লিকে বিভাগের খবর

সম্পাদক:
এম এ খালেক
Contact

মাকসুম ম্যানশন (৪র্থ তলা), ১২৭, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

০১৮৮৫৩৮৬৩৩০

E-mail: protidinerarthonity@gmail.com