নিজস্ব প্রতিবেদক | শুক্রবার, ১৯ জুন ২০২৬ | প্রিন্ট
দেশের বাজারে স্বর্ণের দাম আবারও কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণালংকারের দাম ৪ হাজার ৩৭৪ টাকা কমে ২ লাখ ২৮ হাজার ৫৫৬ টাকায় নির্ধারণ করা হয়েছে, যা শুক্রবার (১৯ জুন) সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে।
বাজুস জানায়, শুক্রবার সকালে বাজুস স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটি বৈঠকে করে এ দাম নির্ধারণের সিদ্ধান্ত নেয় বলে বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
নতুন মূল্য তালিকা অনুযায়ী, ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ২ লাখ ১৮ হাজার ২৯২ টাকা, ১৮ ক্যারেটের দাম ১ লাখ ৮৭ হাজার ৪৪০ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের দাম ১ লাখ ৫৩ হাজার ১৪৮ টাকা নির্ধারণ করা হয়েছে।
বাজুস জানায়, প্রস্তাবিত ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে স্বর্ণের ওপর ভ্যাট কাঠামো পরিবর্তনের প্রেক্ষাপটে নতুন এ দাম নির্ধারণ করা হয়েছে। বর্তমানে প্রতি ভরি স্বর্ণের ওপর নির্ধারিত ২ হাজার ৫০০ টাকা ভ্যাট আরোপ করা হয়েছে।
Posted ১১:১৪ এএম | শুক্রবার, ১৯ জুন ২০২৬
প্রতিদিনের অর্থনীতি | Protidiner Arthonity