আবারও কমলো স্বর্ণের দাম

নিজস্ব প্রতিবেদক   |   শনিবার, ২০ জুন ২০২৬   |   প্রিন্ট

আবারও কমলো স্বর্ণের দাম
Share

দেশের বাজারে আবারও কমেছে স্বর্ণের দাম। স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পাকা স্বর্ণ) মূল্য হ্রাস পাওয়ায় সব ধরনের স্বর্ণালংকারের দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন দর শনিবার (২০ জুন) থেকে কার্যকর হয়েছে।

বাজুসের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, নতুন সিদ্ধান্ত অনুযায়ী ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণালংকারের দাম ২ হাজার ২১৬ টাকা কমিয়ে ২ লাখ ২৬ হাজার ৩৪০ টাকা নির্ধারণ করা হয়েছে। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ২ হাজার ১০০ টাকা কমে ২ লাখ ১৬ হাজার ১৯২ টাকা, ১৮ ক্যারেটের দাম ১ হাজার ৭৪৯ টাকা কমে ১ লাখ ৮৫ হাজার ৬৯১ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের দাম ১ হাজার ৪৫৮ টাকা কমে ১ লাখ ৫১ হাজার ৬৯০ টাকায় নেমেছে।

এর আগে ১৯ জুনও স্বর্ণের দাম কমানো হয়েছিল। ফলে মাত্র তিন দিনের ব্যবধানে ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম মোট ১৫ হাজার ৬০৩ টাকা কমেছে।

উল্লেখ্য, গত ১৮ জুন প্রথমবারের মতো ভ্যাটসহ স্বর্ণালংকারের দাম নির্ধারণ করে বাজুস। সরকারের নতুন সিদ্ধান্ত অনুযায়ী, স্বর্ণালংকারের ওপর ৫ শতাংশ ভ্যাটের পরিবর্তে প্রতি ভরিতে নির্দিষ্ট ২ হাজার ৫০০ টাকা ভ্যাট আরোপ করা হয়েছে।

চলতি বছরে এখন পর্যন্ত দেশের বাজারে ৭৮ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছে। এর মধ্যে ৩৯ বার দাম বেড়েছে এবং ৩৯ বার কমেছে।

এর আগে গত ২৯ জানুয়ারি ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ২ লাখ ৮৬ হাজার ১ টাকায় উন্নীত হয়ে দেশের ইতিহাসে সর্বোচ্চ রেকর্ড গড়েছিল। বর্তমানে সেই রেকর্ড মূল্য থেকে স্বর্ণের দাম উল্লেখযোগ্যভাবে কমে এসেছে।

 

/জেবি
Facebook Comments Box
Share
advertisement

Posted ১:৫১ পিএম | শনিবার, ২০ জুন ২০২৬

প্রতিদিনের অর্থনীতি |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

এক ক্লিকে বিভাগের খবর

সম্পাদক:
এম এ খালেক
Contact

মাকসুম ম্যানশন (৪র্থ তলা), ১২৭, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

০১৮৮৫৩৮৬৩৩০

E-mail: protidinerarthonity@gmail.com