দেশের বাজারে স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৪ হাজার ৪৩২ টাকা

নিজস্ব প্রতিবেদক   |   সোমবার, ২২ জুন ২০২৬   |   প্রিন্ট

দেশের বাজারে স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৪ হাজার ৪৩২ টাকা
Share

টানা দুই দফা কমার পর এবার এক লাফে দেশের বাজারে স্বর্ণের দাম উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের সরবরাহ সংকট ও মূল্যবৃদ্ধির প্রভাবেই নতুন এই দাম নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।

সোমবার (২২ জুন) সকাল ১০টা থেকে নতুন মূল্য কার্যকর হয়েছে।

নতুন ঘোষণা অনুযায়ী, ভ্যাটসহ ২২ ক্যারেট স্বর্ণের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) দাম বেড়ে দাঁড়িয়েছে ২ লাখ ৩০ হাজার ৭৭২ টাকা। একইভাবে ২১ ক্যারেট স্বর্ণের প্রতি ভরি ২ লাখ ২০ হাজার ৩৯১ টাকা এবং ১৮ ক্যারেট স্বর্ণের প্রতি ভরি ১ লাখ ৮৯ হাজার ২৪৮ টাকা নির্ধারণ করা হয়েছে।

তবে স্বর্ণের দাম বাড়লেও রুপার বাজার স্থিতিশীল রয়েছে। সব ধরনের রুপার দাম অপরিবর্তিত রাখা হয়েছে।

বাজুস জানায়, নতুন দাম পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত দেশের সব জুয়েলারি দোকানে কার্যকর থাকবে। স্বর্ণালঙ্কারের বিক্রয়মূল্যের সঙ্গে ভ্যাট অন্তর্ভুক্ত থাকবে, ফলে আলাদাভাবে ভ্যাট আদায় করা যাবে না। তবে অলঙ্কারের ডিজাইন অনুযায়ী মজুরি প্রযোজ্য থাকবে। রুপার ভ্যাট বিষয়ে শিগগিরই সিদ্ধান্ত জানানো হবে।

এর আগে সর্বশেষ সমন্বয়ে স্বর্ণের দাম ভরিতে ২ হাজার ২১৬ টাকা কমানো হয়েছিল।

বাজুসের তথ্য অনুযায়ী, চলতি বছরে এখন পর্যন্ত ৭৯ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছে, যার মধ্যে ৪০ বার বেড়েছে এবং ৩৮ বার কমেছে। অন্যদিকে রুপার দাম সমন্বয় করা হয়েছে ৪৭ বার, যার মধ্যে ২৪ বার বেড়েছে এবং ২৩ বার কমেছে।

/জেবি
Facebook Comments Box
Share
advertisement

Posted ১০:৪১ এএম | সোমবার, ২২ জুন ২০২৬

প্রতিদিনের অর্থনীতি |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

এক ক্লিকে বিভাগের খবর

সম্পাদক:
এম এ খালেক
Contact

মাকসুম ম্যানশন (৪র্থ তলা), ১২৭, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

০১৮৮৫৩৮৬৩৩০

E-mail: protidinerarthonity@gmail.com