শিরোনাম >>
শিরোনাম >>

সোনালী লাইফের ১৫ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা

নিজস্ব প্রতিবেদক   |   সোমবার, ১৩ জুলাই ২০২৬   |   প্রিন্ট

সোনালী লাইফের ১৫ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা
Share

পুঁজিবাজারে তালিকাভুক্ত বীমা খাতের প্রতিষ্ঠান সোনালী লাইফ ইন্স্যুরেন্স পিএল‌সি ২০২৫ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত অর্থবছরের জন্য শেয়ারহোল্ডারদের ১৫ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

রোববার (১২ জুলাই) অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের সভায় এ লভ্যাংশ সুপারিশ করা হয়।

কোম্পানির প্রকাশিত তথ্য অনুযায়ী, ২০২৫ অর্থবছরে শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ৬২ পয়সা, যা আগের অর্থবছরে ছিল ১ টাকা ৭৩ পয়সা।

৩১ ডিসেম্বর ২০২৫ তারিখে কোম্পানির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৩২ টাকা ১৫ পয়সা। আগের অর্থবছরের একই সময়ে এ মূল্য ছিল ৩৯ টাকা ৬৪ পয়সা।

আলোচ্য বছরে শেয়ারপ্রতি পরিচালন নগদ প্রবাহ (এনওসিএফপিএস) হয়েছে ১১ টাকা ৮১ পয়সা, যা আগের অর্থবছরে ছিল ১৭ টাকা ৩৭ পয়সা।

লভ্যাংশ অনুমোদনের জন্য কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২৭ আগস্ট সকাল ১০টায় হাইব্রিড পদ্ধতিতে অনুষ্ঠিত হবে। এ লক্ষ্যে রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ২ আগস্ট।

 

/এসএ
Facebook Comments Box
Share
advertisement

Posted ১০:৪৪ এএম | সোমবার, ১৩ জুলাই ২০২৬

প্রতিদিনের অর্থনীতি |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

July 2026
SSMTWTF
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031

এক ক্লিকে বিভাগের খবর

সম্পাদক:
এম এ খালেক
Contact

মাকসুম ম্যানশন (৪র্থ তলা), ১২৭, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

০১৮৮৫৩৮৬৩৩০

E-mail: protidinerarthonity@gmail.com