ইস্টার্ন ইন্স্যুরেন্সের ৪০তম এজিএম অনুষ্ঠিত, ১৫% নগদ লভ্যাংশ অনুমোদন

প্রতিদিনের অর্থনীতি ডেস্ক   |   মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬   |   প্রিন্ট

ইস্টার্ন ইন্স্যুরেন্সের ৪০তম এজিএম অনুষ্ঠিত, ১৫% নগদ লভ্যাংশ অনুমোদন
Share

ইস্টার্ন ইন্স্যুরেন্স পিএলসি’র ৪০তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) ডিজিটাল প্ল্যাটফর্মে অনুষ্ঠিত হয়েছে। সভায় ২০২৫ সালের সমাপ্ত অর্থবছরের জন্য শেয়ারহোল্ডারদের ১৫ শতাংশ নগদ লভ্যাংশ অনুমোদন করা হয়।

সভায় সভাপতিত্ব করেন কোম্পানির চেয়ারম্যান আ. স. ম. ওয়াহিদুজ্জামান। এ সময় ভাইস চেয়ারম্যান আজমল হোসেন এবং পরিচালক মতিউর রহমান উপস্থিত ছিলেন।

এছাড়া পরিচালক নাঈমুর রহমান, উম্মে কুলসুম মান্নান, তাজরিনা মান্নান ও নাহরিন রহমান, স্বতন্ত্র পরিচালক মোহাম্মদ তোফাজ্জেল হোসেন (এফসিএ, সিপিএ, সিপিএফএ) এবং হায়দার আহমেদ খান (এফসিএ), মুখ্য নির্বাহী কর্মকর্তা হাসান তারেক, প্রধান হিসাবরক্ষণ কর্মকর্তা এনামুল গণি চৌধুরী ও কোম্পানি সচিব কাজী ফারহানা সভায় অংশ নেন।

সভায় উত্থাপিত সব এজেন্ডা শেয়ারহোল্ডারদের সর্বসম্মতিক্রমে অনুমোদিত হয়। একই সঙ্গে ২০২৫ সালের সমাপ্ত অর্থবছরের জন্য পরিচালনা পর্ষদের সুপারিশ করা ১৫ শতাংশ নগদ লভ্যাংশও শেয়ারহোল্ডাররা অনুমোদন করেন।

 

/আরএস
Facebook Comments Box
Share
advertisement

Posted ৯:১১ পিএম | মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬

প্রতিদিনের অর্থনীতি |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

আর্কাইভ

July 2026
SSMTWTF
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031

এক ক্লিকে বিভাগের খবর

সম্পাদক:
এম এ খালেক
Contact

মাকসুম ম্যানশন (৪র্থ তলা), ১২৭, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

০১৮৮৫৩৮৬৩৩০

E-mail: protidinerarthonity@gmail.com